Friday, June 26, 2026

এবার জোটসঙ্গী CPM-কে ‘স্বৈরাচারী’ বলে বসলেন অধীর

Date:

Share post:

এবার বঙ্গের জোটসঙ্গী CPM-কে ‘স্বৈরাচারী’ বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। তবে কি মুখ ফস্কে এমন কথা বলে ফেললেন অধীর? সম্প্রতি কংগ্রেস নেতা রাহুল গান্ধীও পশ্চিমবঙ্গের জোটসঙ্গীর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছিলেন। বিধানসভা ভোট উপলক্ষ্যে কেরলের জনসভায় দাঁড়িয়ে কংগ্রেসের প্রাক্তন সভাপতির প্রশ্ন ছিল, ‘দেশের শতাব্দী প্রাচীন দলকে নিয়ে খুবই সমস্যা রয়েছে বিজেপি নেতাদের। তাঁরা প্রায়ই কংগ্রেসমুক্ত ভারত গড়ার ডাক দেন। কিন্তু সিপিএমকে নিয়ে তাদের কোনও সমস্যা নেই কেন? বিজেপি তো কখনোই সিপিএমমুক্ত ভারত গড়ার ডাক দেয় না!’

মঙ্গলবার আলিপুরদুয়ারের একটি ক্লাবে জনসভা ছিল সংযুক্ত মোর্চার। সেখান হাজির ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। সেই মঞ্চে বক্তৃতা দিতে উঠে অধীর বলেন, “স্বৈরাচারী সিপিএম”। তবে সঙ্গে সঙ্গে নিজের ভুল তিনি শুধরে নিয়ে বললেন, “সাম্প্রদায়িক শক্তি বিজেপি, স্বৈরাচারী তৃণমূলকে খতম করব।”

আরও পড়ুন-মোদির সভায় এসে কুপন জমা দিলে নগদ হাজার টাকা! বিস্ফোরক অভিযোগ তৃণমূলের

এ বিষয়ে জেলা কংগ্রেস সভাপতি মণিকুমার ডার্নাল বলেন, “এমন কথা বলেছেন বলে আমি শুনিনি। তবে বলে থাকলে সেটা নেহাতই মুখ ফসকে হয়েছে।” এ প্রসঙ্গে জেলা সিপিএমের সম্পাদকমণ্ডলীর সম্পাদক সিপিএম নেতা কৃষ্ণ বন্দ্যোপাধ্যায় বলেন, “যেটা উনি বলতে চাননি সেটা সংবাদমাধ্যমে বলা মানে একজনের বক্তব্য বিকৃত করা। দ্রুত বক্তব্য দেওয়ার কারণে একটি শব্দ ভুলবশত বেরিয়ে গিয়েছে। তার পর সেটা সংশোধনও করে নিয়েছেন।”

Advt

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...