Sunday, June 21, 2026

শীতলকুচিতে দিলীপ ঘোষের গাড়িতে হামলার অভিযোগ

Date:

Share post:

ফের আক্রান্ত হলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কোচবিহারের শীতলকুচিতে বিজেপির রাজ্য সভাপতি সভা সেরে ফেরার পথে গাড়িতে হামলা চাালানো হয়। ভাঙচুর করা হয় গাড়ির কাঁচ। বোমাবাজির অভিযোগও উঠেছে। এই ঘটনা তৃণমূল ঘটিয়েছে বলে অভিযোগ বিজেপির। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসক দল।

বুধবার শীতলকুচি পঞ্চায়েত সমিতির মাঠে সভা ছিল দিলীপের। বিজেপি-র অভিযোগ, সভা শেষে ফেরার পথে তৃণমূল কর্মীরা হামলা চালায় রাজ্য সভাপতির গাড়িতে। সেইসঙ্গে কনভয়ে থাকা আরও কয়েকটি গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ। এই হামলায় বেশ কয়েকজন আহতও হয়েছে বলে অভিযোগ গেরুয়া শিবিরের। যদিও বিজেপির আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

এই ঘটনা প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‘তৃণমূলের ঝান্ডা নিয়ে বোম – বন্দুক নিয়ে হামলা হয়েছে। এমন পরিস্থিতির মুখে কোনওদিন পড়িনি। আমার গাড়িতে দুটো বোমা মারা হয়েছে। পাথরও ছুুঁড়েও হামলা হয়েছে। উত্তরবঙ্গে বিজেপি-র ক্ষমতা বেশি। তাই ওরা অশান্তি করার চেষ্টা করছে। পুলিশ ওদের সাহায্য করছে। আমি নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছি।’’ পুরো ঘটনা নিজের ফেসবুক লাইভেও বলেন দিলীপ।

আরও পড়ুন- নিজের নয়, পিছনে থাকা ‘হাতের’ ভরসাতেই সোনার বাংলা গড়তে চান মিঠুন চক্রবর্তী

Advt

 

Related articles

আজমেরে ভিডিও কলে নিট পরীক্ষার প্রশ্নপত্র দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি

দেশজুড়ে নিট(NEET) পরীক্ষা নিয়ে তোলপাড়ের মাঝেই ফের পরীক্ষার আগের দিন আজমেরে ভিডিও কলে নিট পরীক্ষার প্রশ্নপত্র দেখিয়ে ৩০...

বর্ষণমুখর রবিবাসরীয় সকাল, ১১টা বাজতেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতাসহ পার্শ্ববর্তী জেলায়!

আন্তর্জাতিক যোগ দিবসের সকালে আকাশে মেঘের দেখা মিললেও বৃষ্টির (Rain) ভ্রুকুটি ততটা জোরালো ছিল না।রাজ্যের বিভিন্ন প্রান্তে খোলা...

সামুদ্রিক শক্তিবৃদ্ধিতে দিশা দেখাচ্ছে দেশ, আত্মনির্ভর ভারতে পশ্চিমবঙ্গের ভূমিকা নিয়ে বার্তা প্রধানমন্ত্রীর

ভারতীয় পুনর্জাগরণে গতি দেখিয়েছে পশ্চিমবঙ্গ। তাই আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) দিন বাংলার ভূমি থেকেই দেশের সবচেয়ে...

জলপথে ভারতের শক্তি বৃদ্ধি, কলকাতা থেকে ৩ যুদ্ধজাহাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর 

যোগ দিবসের সকালে কলকাতার গার্ডেনরিচের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর (SMPK) থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিন যুদ্ধজাহাজের উদ্বোধন (Inauguration...