Saturday, April 4, 2026

তাঁর বিরুদ্ধে একটি শব্দও নয়, জয়া বচ্চনকে কৃতজ্ঞতা জানালেন বাবুল

Date:

Share post:

মমতা বন্দ্যোপাধ্যায়কেই (Mamata Banerjee) ফের মুখ্যমন্ত্রীর আসনে দেখতে চাইছেন তিনি৷ তাই তৃণমূলের (TMC) হয়ে প্রচার করতেই বাংলায় এসেছেন জয়া বচ্চন (Jaya Bachchan)। অথচ, টালিগঞ্জে তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাসের (Arup Biswas) হয়ে প্রচারে নেমে বিরুদ্ধ বিজেপি (BJP) প্রার্থী বাবুল সুপ্রিয়র (Babul Supriyo) বিরুদ্ধে একটা কথাও বললেন না জয়া’জি৷

এমনই যে হবে তা আগাম বলেছিলেন বাবুল সুপ্রিয়৷ হয়েছেও তেমনই৷ তাই টালিগঞ্জের তৃণমূল প্রার্থীর হয়ে জয়া বচ্চনের রোড- শো শেষ হওয়ার পরই ‘জয়াদিদি’কে কৃতজ্ঞতা জানিয়েছেন বাবুল। গত রবিবার জয়া বচ্চন কলকাতায় আসেন তৃণমূলের হয়ে প্রচার করতে৷ টালিগঞ্জে অরূপ বিশ্বাসের পক্ষে পদযাত্রা করবেন৷ এমন ঘোষণার পরই আত্মবিশ্বাসী বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় দাবি করেন, “তৃণমূলকে জেতাতে এসেছেন জয়া বচ্চন। তাই বিজেপি-র বিরুদ্ধে কথা বলতে পারেন। কিন্তু আমার সঙ্গে বচ্চন পরিবারের যা সম্পর্ক, তাতে বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে জয়াজি কিছুই বলবেন না এটা নিশ্চিত।”

ঘটনাচক্রে জয়া বচ্চনের কলকাতা সফরের কোনও কর্মসূচিতেই বাবুলের বিরুদ্ধে কোনও কথাই তিনি বলেননি৷

এরপরই একটি হিন্দি টিভি চ্যানেলের ভিডিও পোস্ট করে ফেসবুকে বাবুল সুপ্রিয় লিখেছেন, “জয়াদিদি, আন্তরিক কৃতজ্ঞতা জানাই আপনাকে”।
রাজনৈতিক মহলের বক্তব্য, ‘তৃণমূলকে খোঁচা দেওয়া ওই পোস্ট করে বাবুল বোঝানোর চেষ্টা করেছেন, জয়া বচ্চনকে প্রচারে এনে তৃণমূলের তেমন লাভই হয়নি’৷

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...