Monday, March 23, 2026

আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, মমতাকে শোকজ নোটিশ কমিশনের

Date:

Share post:

সংখ্যালঘু সম্প্রদায়েরের উদ্দেশ্যে করা মন্তব্যে আদর্শ আচরণবিধি লঙ্ঘন হয়েছে- এই অভিযোগে তৃণমূল (Tmc) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Bandopadhyay) শোকজ (Show cause) নোটিশ দিল নির্বাচন কমিশন। 48 ঘণ্টার মধ্যে জবাব তলব করা হয়েছে।

তেসরা এপ্রিল তারকেশ্বরের জনসভায় তৃণমূল নেত্রীর মন্তব্যের প্রেক্ষিতে 5 এপ্রিল কমিশনে নালিশ জানান বিজেপি নেতা মুখতার আব্বাস নাকভি (Mukhtar Abbas Nakbhi)। নির্বাচনী আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগ জানায় পদ্ম শিবির।

তৃণমূলের তরফ থেকে বলা হয়েছে, পুরো বিষয়টা খতিয়ে দেখেই এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। তবে আগেই দলের তরফে বলা হয়েছিল, নির্বাচন কমিশন বিজেপির হাতে তামাক খাচ্ছে। তৃণমূল নেত্রী এ বিষয়ে সরব হন। সরাসরি প্রশ্ন তোলেন, অমিত শাহ কি নির্বাচন কমিশনকে পরিচালনা করছেন? এবার এই শোকজের তৃণমূল নেত্রী কী জবাব দেন সেটাই দেখার।

Advt

Related articles

নির্বাচনী প্রচারে জেলায় যাচ্ছেন মমতা: মঙ্গলবার জলপাইগুড়ি থেকে সফর শুরু

বিধানসভা নির্বাচনের আগে থেকেই বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করে দিয়েছে বিজেপির দিল্লির নেতারা। তবে স্থানীয় প্রচার ও বুথভিত্তিক...

অভিষেকের জনসভায় জনজোয়ারের অপেক্ষা, দাসপুর ও পাথরপ্রতিমায় প্রস্তুতি তুঙ্গে

লোকসভা নির্বাচনের দামামা বাজতেই প্রচারে ঝড় তুলতে ময়দানে নামছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দক্ষিণ ২৪...

গাফিলতি লিফটম্যানেরই! আরজি কর লিফট বিভ্রাটে তথ্য পেশ সিপির

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে লিফট দুর্ঘটনায় অরূপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর তদন্তে নতুন মোড়। লিফট বিভ্রাটের ঘটনায় লিফটম্যানের গাফিলতিই...

ইদের আনন্দ নিমেষে বিষাদ! কুমিল্লার রেলক্রসিংয়ে ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২

উৎসবের আবহে বড়সড় দুর্ঘটনা প্রতিবেশী দেশ বাংলাদেশে। গভীর রাতে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের...