Friday, April 3, 2026

সপ্তগ্রামে শতাব্দীর জনসভায় জনজোয়ার, উন্নয়নের স্বার্থে মমতায় ভরসা রাখার ডাক

Date:

Share post:

হুগলির সপ্তগ্রাম বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তপন দাশগুপ্ত। প্রচারে বেরিয়ে খুব ভাল সাড়া পাচ্ছেন বলেই দাবি তপনবাবুর। তাঁর সমর্থনে সপ্তগ্রামে জনসভা করলেন সাংসদ শতাব্দী রায়। সভায় তিলধারণের জায়গা ছিল না । তিনি মানুষের কাছে তৃণমূলের উন্নয়নের কথা তুলে ধরার পাশাপাশি মনে করিয়ে দেন যে বাংলাকে রক্ষা করতে গেলে , বাংলার উন্নয়নের ধারাকে বজায় রাখতে গেলে, বাংলার মেয়ের হাত শক্ত করতে হবে । বিপুল ভোটে জয়ী করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। কোনওভাবেই বিজেপির হাতে বাংলাকে তুলে দেওয়া যাবে না ।
তিনি আরও বলেন, উন্নয়নের আরেক নাম মমতা। তাই তার ওপর ভরসা রাখতে হবে। দিদি যদি অসুস্থতা সত্বেও মানুষের কাছে পৌঁছানোর জন্য রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্ত দৌড়াতে পারেন, তবে আমরা তৃণমূল কর্মী সমর্থকরা কেন পারব না, তাকে আরো একবার মুখ্যমন্ত্রী করতে । তার স্পষ্ট কথা, বিজেপির কোন হাওয়া নেই। সবই লোকদেখানো অপপ্রচার । আসলে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাওয়া বইছে। নির্বাচন একেবারেই কঠিন না। দিদি ২২৪-২২৫ আসন নিয়ে ক্ষমতায় আসবেন।
এই জনসভায় ছিল জনজোয়ার। ফের তপনবাবুকে জেতানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, যে ভোট আপনারা দেবেন তা কিন্তু তপনবাবু নয় দিদিকে দেবেন। দিদির উন্নয়ন যজ্ঞে আমরা সহযোগী মাত্র।

Advt

Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...