Sunday, June 21, 2026

বিজেপি কর্মীর রহস্যমৃত্যু, দলের বুথ সভাপতিকেই দুষলেন নিহতের স্ত্রী!

Date:

Share post:

তৃতীয় দফার ভোটে বীরভূমের দুবরাজপুরে বিজেপি কর্মীর রহস্যমৃত্যু নিয়ে যখন রাজ্য রাজনীতি তোলপাড়, তখন সেমসাইড গোল খেল বিজেপি। বিজেপি কর্মীর রহস্যমৃত্যু নিয়ে এ বার দলের বুথ সভাপতির বিরুদ্ধেই খুনের অভিযোগ তুললেন নিহতের স্ত্রী। তাঁর অভিযোগের তির স্থানীয় বিজেপির বুথ সভাপতি দুলাল ডোমের বিরুদ্ধে।

মঙ্গলবার সকালে বীরভূমের দুবরাজপুরের লোবা গ্রাম পঞ্চায়েতের ফকিরবেরা গ্রামে পতিহার ডোম নামে এক বিজেপি কর্মীর মৃতদেহ উদ্ধার হয়। বিজেপির অভিযোগ, তৃণমূল কংগ্রেসই খুন করে তাদের কর্মীকে এখানে ফেলে রেখে গিয়েছে। এমনকী দোষীদের গ্রেফতারের দাবিতে রাস্তা আটকে বিক্ষোভ দেখাতেও শুরু করেন বিজেপি সমর্থকরা। তাতে ভোটের সকালে উত্তপ্ত হয়ে ওঠে দুবরাজপুর। রাস্তা অবরোধ পর্যন্ত করা হয়।

আরও পড়ুন-   মোদিজি…ওওও… মোদিজি..পাল্টা কটাক্ষে প্রধানমন্ত্রীকে তুলোধনা কুণালের

কিন্তু বেলা গড়াতেই চাঞ্চল্যকর মোড় ওই ঘটনায়। পতিহারের স্ত্রী জয়শ্রী ডোমের অভিযোগ, তাঁর স্বামীকে খুন করেছে লোবার ফকিরবেড়া গ্রামের বাসিন্দা তথা বিজেপি-রই বুথ সভাপতি দুলাল ডোম। তাঁর আরও দাবি,  গতকাল বিজেপির একটি বৈঠক হয়। সেখানেই পতিহারকে দল থেকে বের করে দেওয়ার হুমকি দেন বিজেপি বুথ সভাপতি দুলাল ডোম। রাতে পতিহার বলে, দুলাল ডাকছে। একটু দেখা করে আসছি। এই বলে সে বাড়ি থেকে বেরিয়ে যায়। আজ সকালে মাঠে এক পুকুরের কাছে তার মৃতদেহ উদ্ধার হয়।

আরও পড়ুন- বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে শাহ-যোগীকে! হুমকি মেইল ঘিরে চাঞ্চল্য

Advt

Related articles

ফের পতন সোনা রুপোর দামে! রবিবার কলকাতায় কত হল নতুন দেখে নিন এক নজরে

সপ্তাহের শেষে গয়না কেনাতে বড় স্বস্তি। শনিবারের পর রবিবারেও বেশ খানিকটা কমল সোনা রুপোর দাম (Gold Silver Price)।...

জন্ম নেদারল্যান্ডসে, খেলছেন কুরাসাওয়ে, বিশ্বকাপে নয়া রেকর্ড গোলরক্ষক এলোয়ের

কয়েকদিন আগেই বিশ্বকাপে(FIFA World Cup) স্পেন ম্যাচে নায়ক হয়ে উঠেছিলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা (Vozinha)। এবার রেকর্ড গড়লেন...

প্রথম পোস্টারেই জল্পনা, কীসের গল্প বলবে উজানের ‘কাতুকুতু বুড়ো’? আবেগ রাহুল নিয়েও

প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee) শেষ কাজগুলির মধ্যে অন্যতম ‘কাতুকুতু বুড়ো’। সেই কারণেই সিনেমাটি (Cinema)...

দলীয় পদ থেকে ইস্তফা মোশারফের, নাম লেখাচ্ছেন ‘বিদ্রোহী’ শিবিরে!

ব্যক্তিগত কারণ দেখিয়ে রবিবার সকালে তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন...