Friday, April 3, 2026

আর্থিক সংকটে সেরাম কর্তা, আইনী নোটিশ জুন মাসের মধ্যেই দরকার ৩ হাজার কোটি টাকা

Date:

Share post:

করোনার প্রতিষেধক টিকা বানিয়ে তাক লাগিয়ে দিয়েছিল সেরাম ইন্সটিটিউট অব ইন্ডিয়া (Serum Institute of India)।এমনকি ভারতকে বিশ্বদরবারে অনেকটাই এগিয়ে নিয়ে গিয়েছিলেন সংস্থার কর্মকর্তা আদার পুনাওয়ালা। ইতিমধ্যেই দেশের পাশাপাশি বিশ্বের নানা প্রান্তেও পৌঁছে যাচ্ছে “কোভিশিল্ড” (Covishield)। এত কিছুর মাঝেও আর্থিক সঙ্কটে পড়েছে সংস্থা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে সেরাম কর্তা আদার পুনাওয়ালা জানালেন, এখন তাঁর প্রয়োজন ৩ হাজার কোটি টাকা।

সম্প্রতি একটি সংবাদ সংস্থাকে সাক্ষাৎকার দিতে গিয়েই সেরাম কর্তা আদার পুনাওয়ালা বলেন, “যেখানে টিকার দাম আনুমানিক ১৪৭০ টাকা, সেখানে আমরা ভারতে ১৫০-১৬০ টাকায় করোনা টিকা বিক্রি করছি। কেবলমাত্র কেন্দ্রের অনুরোধেই আমরা ভর্তুকি মূল্যে টিকা বিক্রি করছি। তবে এর কারণে সংস্থায় আর্থিক ঘাটতি দেখা দিয়েছে, যার সরাসরি প্রভাব টিকা উৎপাদনে পড়ছে। এই ঘাটতি মেটাতে আগামী জুন মাসের মধ্যে তিন হাজার কোটি টাকা দরকার।”
তিনি জানান, আগামী তিন মাসের মধ্যেই টিকার উৎপাদন বৃদ্ধির প্রচেষ্টা করা হচ্ছে। আর্থিক ঘাটতির বিষয়েও ইতিমধ্যেই কেন্দ্রকে লিখিত আবেদনও জানানো হয়েছে। তিনি বলেন, “আমরা কেন্দ্রের কাছ থেকে ঋণ নয়, আর্থিক অনুমোদন চাইছি। এই অনুমোদন পেলেই সংস্থার উৎপাদন বৃদ্ধিতে জোর দেওয়া হবে। টাকা পেলেই আগামী দুই মাসের মধ্যেই ভ্যাকসিনের উৎপাদন দ্বিগুণ করা যাবে।”

অন্যদিকে  ভ্যাকসিন দিতে দেরি হওয়ার কারণে অ্যাস্ট্রাজেনেকার তরফে যে আইনী নোটিস পাঠানো হয়েছে, সেই প্রসঙ্গে তিনি বলেন, “টিকা দেরিতে পৌঁছনোর কারণে অ্যাস্ট্রাজেনেকা আইনী নোটিস পাঠিয়েছে। ইতিমধ্যেই কেন্দ্রকে এই বিষয়ে অবগত করা হয়েছে। তবে এটি গোপনীয় বিষয়ের আওতাভুক্ত হওয়ায় আইনী নোটিসের বিষয়ে বিস্তারিতভাবে কিছু জানানো সম্ভব নয়। তবে আমরা সমস্ত দিকই পর্যালোচনা করে আইনী সমস্যা মিটিয়ে নেওয়ার চেষ্টা করছি।”

Advt

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...