Wednesday, June 24, 2026

মোদিকে বলুন “ক্যাশ চাই না গ্যাস চাই”, হুগলির জনসভায় বললেন মমতা

Date:

Share post:

আপনারা কি চান গুজরাটিরা এসে বাংলা চালাক? বাংলাকে বাঁচাতে তৃণমূলকে ভোট দিন।বিজেপিকে বাংলা দখল করতে দেব না। বাংলাকে গুজরাট হতে দেব না।

বিজেপি বাড়িয়েছে গ্যাসের দাম, তোমাদের নেই কোন কাম, মানুষকে করেছ বদনাম। বলুন ক্যাশ চাই না গ্যাস চাই।

বিজেপি রেল বিক্রি করে দিচ্ছে। সব বিক্রি করে দিচ্ছে। মানুষ খাবে কি? বিজেপির আমলে অর্থনীতি ধুঁকছে।

বলাগড়ে অনেক ইটভাটা আছে। কোর্টের অর্ডারে ইটভাটা বন্ধ হয়ে গেছিল। আমি আইন পাশ করে খুলিয়েছি

মৎস্যজীবিদের জন্যেও কাজ করছি। এখানে ইকো ট্যুরিজম পার্ক হবে

মনোরঞ্জন ব্যাপারি রান্না করতে করতে বই লিখতেন। ওনাকে রান্নার কাজ থেকে সরিয়ে লাইব্রেরিতে দিয়েছি। উনি দলিত সাহিত্য অ্যাকাডেমির অনেক কাজ করবে। মনোরঞ্জন ব্যাপারি রিক্সা চালিয়ে নমিনেশন সাবমিট করতে গেছেন

আমরা অনেক কাজ করেছি। বিনামূল্যে রেশন, কন্যাশ্রী, রুপশ্রী, ঐক্যশ্রী সব করেছি। ষাট বছর বয়সী তপশিলি বন্ধুদের পেনশন দেওয়া হয়েছে। ১৮- ৬০ বছর বয়সী বিধবারা পেনশন পাবেন। দুয়ারে সরকারের ক্যাম্পে গিয়ে নাম লিখিয়ে নেবেন

বিজেপি কি করেছে? দাঙ্গা করেছে আর মদ খাইয়েছে।

আগামী দিনে আমরা বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেব, মা বোনেদের ৫০০- ১০০০ টাকা করে দেব। কৃষক বন্ধুরা এখন যারা ৫০০০ টাকা করে পান, সেটা ১০ হাজার টাকা হয়ে যাবে। ক্ষেতমজুররা ৫ হাজার টাকা করে পাবেন। স্টুডেন্টদের ১০ লক্ষ টাকার ক্রেডিট কার্ড করে দেব

স্বরাষ্ট্র মন্ত্রক কেন্দ্রীয় বাহিনীকে গ্রামে গ্রামে গিয়ে ভয় দেখাচ্ছে। এই ঘটনা ঘটলে থানায় এফআইআর করে দেবেন। থানা এফআইআর না নিলে আমাকে বলবেন

ভোটের আগের দিন এলাকা পাহাড়া দিন। বাংলার পুলিশকে বলব নির্বাচন যাতে সুস্থ ও অবাধ হয় সেটা দেখুন

টাকা দিলে নিয়ে নেবেন ওটা আপনার টাকা। ওগুলো রেল, কোল, রাফাল কেলেঙ্কারির টাকা

যদি বাংলাকে বাঁচাতে হয়, গুপ্তি পাড়ার দুর্গা পুজোকে বাঁচাতে হয় তাহলে বিজেপিকে একটাও ভোট দেবেন না

কোন দুর্বল এজেন্ট রাখবেন না। গুন্ডাদের মেরে তাড়াবেন। দিল্লি, ইউপি থেকে গুন্ডা এনেছে। ওরা ভোটের পরের দিন চলে যাবে। আপনার ভোট নষ্ট করে দিয়ে যাবে, এবার মা বোনেরাই আমাদের জিততে সাহায্য করবে

আসামে ১৪ লক্ষ লোককে ডিটেনশান ক্যাম্পে রেখে দিয়েছে। আমরা এনআরসি, সিএএ হতে দেব না। বিজেপিকে ভোট দিলে ওরা ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে

বিজেপির বিরুদ্ধে একটি করে ভোট দিন আর বিজেপিকে খালি করে দিন।

Advt

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...