Saturday, April 4, 2026

“রিক্সাওয়ালা প্রার্থীর প্রচারে গিয়ে মমতা কী বললেন? জানলে আপনিও গর্বিত হবেন!

Date:

Share post:

বাংলার হাইভোল্টেজ নির্বাচনে এবার যদি সবচেয়ে বেশি কোনও স্লোগান জনপ্রিয়তা পায়, তার মধ্যে “খেলা হবে…” অন্যতম। কিন্তু এদিনের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণের ছবিটা অনেকটাই আলাদা। এবার তৃণমূল সুপ্রিমো টেনে আনলেন রিক্সা ও স্কুটি চালানোর প্রসঙ্গ।

আজ, বৃহস্পতিবার হুগলির বলাগড়ে জনসভা ছিল মমতার। যেখানে তাঁর দলের প্রার্থী লেখক মনোরঞ্জন ব্যাপারী। প্রথম জীবনে যিনি ছিলেন রিক্সা চালক। পেট চালাতে কুলি ও ডোমের কাজও করেছেন মনোরঞ্জনবাবু। তাই নিজের অতীতকে ভুলতে পারেননি বলাগড়ের তৃণমূল প্রার্থী।

রিক্সা চালিয়ে মনোনয়ন জমা দিতে গিয়েছিলেন তৃণমূল প্রার্থী মনোরঞ্জন ব্যাপারী। এদিন সেই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) বলেন, ”আমি শুনেছি মনোরঞ্জন ব্যাপারী রিক্সা চালিয়ে মনোনয়ন জমা দিতে গিয়েছিলেন। এটা ফ্যাক্ট? ভেরি গুড। আমি নিজেও রিক্সা চালাতে পছন্দ করি, স্কুটি চালাতে পছন্দ করি। আমি সব কিছু কাজ করতে পছন্দ করি।”

আরও পড়ুন- ভোটের সময় রাজ্যে করোনা নিয়ন্ত্রণ করবে কে?‌ এই প্রশ্নে তুলে জনস্বার্থ মামলা হাইকোর্টে

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...