Saturday, June 13, 2026

স্বস্তির খবর! আগামী ৪৮ ঘণ্টায় রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা জানাল আবহাওয়া দফতর

Date:

Share post:

বেলা যতই বাড়ছে ততই বাড়ছে তাপমাত্রা। গরমে নাকাল হচ্ছে নিত্যযাত্রীরা। তবে এবার স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর । তাদের তরফে জানানো হয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে কালবৈশাখী হতে পারে। সেইসঙ্গে কয়েকটি জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
আলিপুর হাওয়া অফিস সূত্রের খবর, কলকাতা সহ হাওড়া,হুগলি ও দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ , নদিয়াতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা হতে পারে।সেইসঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া।
প্রসঙ্গত আজ ,বৃহস্পতিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে দু ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি। বাতাসে আর্দ্রতার পরিমাণ অনেকটা বেশি থাকায় দিনভর অস্বস্তিতে ভুগবেন শহরবাসী। আবহাওয়া দফতর বলছে, দিনভর বাতাসের আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৮৮ শতাংশ থাকবে। সর্বনিম্ন ৫৫ শতাংশ।

Advt

 

Related articles

রুদ্রনীলকে ‘স্নেহের চুমু’ মুনমুনের, অভিনেতা বিধায়কের-প্রশংসায় পঞ্চমুখ সুচিত্রাকন্যা

রাজনীতি রাজনীতির জায়গায় আর সৌজন্য-স্নেহ এই অনুভূতিগুলো একেবারেই আলাদা। 'আবার হাওয়া বদল' ছবির প্রিমিয়ারে এসে ঠিক যেন এই...

বিশ্বকাপে ফাঁকা গ্যালারি ঘিরে সমালোচনা, ব্যাখ্যা দিল ফিফা 

পায়ে পায়ে মাঠের লড়াই ধীরে সোশ্যাল মিডিয়ায় যে উন্মাদনা চোখে পড়েছে তার কতটা বাস্তবে ধরা পড়ছে স্টেডিয়ামে? ফিফা...

সাহায্য চেয়েও পাননি ৩ নাবিক: হরমুজে নাগরিক মৃত্যুতে ভর্ৎসনাই ‘ভরসা’ ভারতের

বাণিজ্যিক সম্পর্ক তো দীর্ঘ কয়েক বছর ধরে শেষ। ভারতীয় নাগরিকদের নিরাপত্তাও আমেরিকার মাটিতে অনিশ্চিত। এবার হরমুজ প্রণালী নিয়েও...

আলিপুরে পুড়ে ছাই ৪০০০ EVM! ইচ্ছাকৃত আগুন, দাবি উদ্ধব শিবিরের

আরও স্পষ্ট হল বিজেপি (BJP) ও নির্বাচন কমিশনের (Election Commission) স্বৈরাচার। আলিপুরের জেলা পরিষদ ভবনে শুধু আগুন লাগানো...