Tuesday, June 23, 2026

দিল্লি থেকে খামে টাকা এনে ভোট ভাগ করার ছক, হাড়োয়ায় বিস্ফোরক অভিষেক

Date:

Share post:

আগামী ১৭ এপ্রিল পঞ্চম দফায় হাড়োয়া আসনে নির্বাচন রয়েছে। সেখানে শুক্রবার শেখ নুরুল ইসলামের সমর্থনে সভা করলেন যুব তৃণমূল কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই জনসভা থেকেই নাম না করে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, সিপিআইএম এবং কংগ্রেসকে তুলোধোনা করলেন তিনি।
তিনি বলেন, ‘‌আমফানের সময় ছিল না। করোনার সময় দেখা যায়নি। হঠাৎ করে চলে এল খাম। আসলে ভোট ভাগ করতে দিল্লি থেকে খামে করে টাকা এসেছে। এই লড়াই বাংলা বাঁচানোর লড়াই, তাই কোনও ভোট ভাগ নয়। খাম ছিঁড়ে ফেরত পাঠান।’‌
এরই পাশাপাশি রাজ্য সরকারের কাজের খতিয়ান তুলে ধরেন তিনি। জনগণ এবং দলীয় সমর্থকদের উজ্জীবিত করে তুলতে নানান ভোকাল টনিক দেন।
তৃণমূল কংগ্রেসের সরকার তৈরি হলেই নাগরিক পরিষেবা অব্যাহত থাকবে বলে জোর সওয়াল করছেন তিনি। সেখানে সংখ্যালঘু ভোট আব্বাস ভাগ করে বিজেপিকে যাতে সুবিধা করে দিতে পারে তার জন্যই এই খাম দেওয়া হয়েছে বলে তাঁর অভিযোগ।
এবার সরাসরি বিজেপিকে কাঠগড়ায় তুললেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাড়োয়ার সভা থেকে আব্বাস সিদ্দিকির দলকে কটাক্ষ করে তিনি বলেন, ‘‌আইএসএফের সঙ্গে যোগ রয়েছে বিজেপির।’‌
এদিন উত্তর ২৪ পরগনার পানিহাটি বিধানসভার অমরাবতী খেলার মাঠ থেকে ধানকল মোড় পর্যন্ত রোড শোতে অংশ নেন তিনি । অভিষেকের রোড শোতে ছিল জনসমুদ্র ।

Advt

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...