Thursday, June 25, 2026

বাংলার ভোটে ধর্ম জিতলে মানুষ হেরে যাবে”, তাৎপর্যপূর্ণ মন্তব্য সাংসদ দেব-এর

Date:

Share post:

বাংলার এবারের নির্বাচনে ধর্ম জিতলে মানুষ হেরে যাবে।” বারাসতের তৃণমূলপ্রার্থী চিরঞ্জিত চক্রবর্তীর (Chiranjit Chakraborty) সমর্থনে ভোট প্রচারে এসে শুক্রবার তাৎপর্যপূর্ণ এই মন্তব্য করলেন অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেব (Dev)। তিনি বলেন, “এবার তো দেখছি, ধর্মের ভিত্তিতে ভোট হচ্ছে৷ মানুষকে বোঝানো হচ্ছে আপনি সুরক্ষিত নেই। ধর্ম জিতলে মানুষ হেরে যাবে।’ দেব বলেন, “শ্রীরামের জন্য ভোট নয়, ভোট দিন উন্নয়নের জন্য।”

 

শুক্রবার বারাসতের শতদল মাঠে চিরঞ্জিত চক্রবর্তীর হয়ে ভোট প্রচারে এসে পাশাপাশি আরও একটি কথা বলেছেন তিনি৷ বাংলার চিত্রতারকাদের বড় একটা অংশ কোনও না কোনও রাজনৈতিক দলের দিকে ঝুঁকছেন৷ সেই ঘটনার উল্লেখ করে সাংসদ দেব বলেছেন, “আমি রাজনীতিতে আসায় সেদিন যাঁরা বলেছিলেন আমার কেরিয়ার শেষ, আজ তো দেখছি তারাই দলে দলে রাজনীতিতে আসতে চাইছেন।” দেবের এই মন্তব্যকে খুবই গুরুত্ব দিচ্ছে রাজনৈতিক মহলের একাংশ। প্রসঙ্গত, ২০১৪ সালে দেবের রাজনীতিতে আসার ঘোষণা চমক লাগিয়েছিলো চারধারে৷ টলিউডের সেই সময় এক নম্বর আসনে থাকা দেবের রাজনীতির আঙিনায় পা রাখা মেনে নিতে পারেননি অনেকেই। সেদিন অনেকেই কটাক্ষও করেছিলেন।পরবর্তীকালে প্রমানিত হয়, দেব রাজনীতিতে সফল। সেকারনেই অনেকে মনে করছেন দেবের এই মন্তব্য আলোড়ন ফেলবেই।

দেব এদিন বলেন, “সিনেমার জগতের মানুষজন রাজনীতিতে আসছেন, তা খুবই ভালো লক্ষণ। আমি কিছুটা বদল আনতে পেরেছি মনে হচ্ছে।”

এদিকে দেবের প্রচার প্রসঙ্গে চিরঞ্জিৎ চক্রবর্তী এদিনই বলেন, “দেব ছাড়াই বারাসাত বিধানসভা কেন্দ্রে জিততো তৃণমূল। তবে দেব আসায় জয়ের স্পিড বাড়ল।”

Advt

 

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...