Sunday, June 28, 2026

তৃণমূলকে সমর্থনের কথা বলিনি: প্রদেশ কংগ্রেস

Date:

Share post:

পশ্চিমবঙ্গ রাজ্য কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী কখনই বলেননি দরকারে সরকার গড়তে তৃণমূলের সঙ্গে জোট হবে। এ নিয়ে বিভ্রান্তিকর ধারণাপ্রসূত খবর হয়েছে। প্রদেশ কংগ্রেসের তরফে এখন বিশ্ব বাংলা সংবাদের একটি খবরের প্রেক্ষিতে একথা বলা হয়েছে। আমাদের সম্পাদকীয় বিভাগ জানাচ্ছেন, এটি অনিচ্ছাকৃত ভুলবোঝাবুঝি। আমরা কংগ্রেসের যথেষ্ট খবর দেখাই। অধীরবাবুর সাংবাদিক বৈঠকে এ নিয়ে নির্দিষ্ট উপসংহার না থাকাতেই এই ভুলবোঝাবুঝি। আমরা সব দলের সবরকম খবর গুরুত্ব দিয়ে করি। এখানে অন্য অর্থ খোঁজার কারণ নেই। কংগ্রেস প্রথমেই সরাসরি আমাদের জানালে শুরুতেই বিভ্রান্তির অবসান ঘটানো যেত। যাই হোক, ত্রিশঙ্কু বিধানসভার ক্ষেত্রে কংগ্রেস কী করবে, সেই প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট হল না। সভাপতি বলছেন,” তখন দেখা যাবে।” আমাদের পরের প্রশ্ন, তিন দফা ভোট পার। এখনও রাহুল গান্ধী বা প্রিয়াঙ্কা গান্ধীদের প্রচারে দেখা গেল না কেন? কেরল অগ্রাধিকার নিশ্চিত। কিন্তু তাই বলে বাংলার রাজনীতিতে প্রশ্ন উঠবে না? অধীরবাবুরা জানাচ্ছেন, বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে একযোগে আক্রমণ চালাচ্ছেন তাঁরা।

Advt

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...