Sunday, June 7, 2026

পাল্টা চাপে ঘুম ভাঙল কমিশনের! এবার নোটিশ শুভেন্দুকে

Date:

Share post:

এতদিন চোখ বুজে থেকে অবশেষে পাল্টা চাপে ঘুম ভেঙেছে নির্বাচন কমিশনের। নন্দীগ্রাম সহ অন্যত্র ভোটপ্রচারে একতরফা সাম্প্রদায়িক উসকানিমূলক কথাবার্তা বলার দায়ে এবার বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর জবাব তলব করেছে নির্বাচন কমিশন। ঘটনাচক্রে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে এই বিষয়ে কমিশনের নিষ্ক্রিয়তা নিয়ে অভিযোগ তোলার পরই এ নিয়ে সক্রিয় হল কমিশন।

ঠিক কী বলেছিলেন শুভেন্দু? ২৯ মার্চের সভায় শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেছিলেন, একদিকে বেগম লড়ছেন। অন্যদিকে আমি কীর্তন গাইছি। আপনাদের পরিবারের ছেলে, ছোট ভাই, বন্ধু ও ছোটদের বড় দাদা। কাকে বাছবেন আপনারা? বেগমকে একটাও ভোট দেবেন না। বেগমকে ভোট দিলে নন্দীগ্রামটা মিনি পাকিস্তান হয়ে যাবে। শুধু এই একটি সভাই নয়, নন্দীগ্রামে শুভেন্দুর সিংহভাগ প্রচারেই ছিল এই ধরনের উদ্দেশ্যমূলক সাম্প্রদায়িক উসকানি ও বিদ্বেষ। মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে কখনও মমতাজ বেগম সম্বোধন, কখনও নন্দীগ্রামের ভোটারদের একাংশকে পাকিস্তানি বলে আক্রমণ করেছেন তিনি। নন্দীগ্রাম ছাড়া রাজ্যের অন্যত্রও সাম্প্রদায়িক মেরুকরণের চেষ্টায় শুভেন্দু বিভাজনমূলক মন্তব্য চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ।

প্রসঙ্গত, ধর্মের ভিত্তিতে ভোটপ্রচারের অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ইতিমধ্যে নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন (Election Commission)। তার ২৪ ঘণ্টা পর ওই একই অভিযোগে বিদ্ধ হলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর কাছে নোটিশ পাঠিয়ে ২৪ ঘণ্টার মধ্যে ব্যাখ্যা দিতে বলেছে কমিশন। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সাম্প্রদায়িক প্রচার নিয়ে কমিশনে অভিযোগ করেছিলেন সিপিআইএমএল নেত্রী কবিতা কৃষ্ণন। তাঁর দাবি, ঘৃণা-ভাষণ দিয়েছেন শুভেন্দু। তাই এই বিজেপি নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

Advt

 

Related articles

একই ব্রেসলেট, একই সময়ে পোস্ট; বলি অভিনেত্রীর অভিষেকের প্রেমের জল্পনা তুঙ্গে

কখনও একসঙ্গে দেখা যাওয়া, কখনও আবার সামাজিক মাধ্যমে (Social Media) ছড়িয়ে পড়া কিছু ইঙ্গিত। তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে...

‘ডায়মন্ড সিস্টেম’, উৎপল সিনহার কলম 

" পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল ... " অমল দত্ত বনাম পিকে, কাতানেচিও বনাম ডায়মন্ড, মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল। উত্তেজনায় থরথর। চায়ের...

ক্ষমতায় থাকলে বদমায়েশদের ভিড় বাড়ে: রাজ্যজুড়ে গ্রেফতারিতে সরব দেবাংশু

রাজ্যে ক্ষমতার পালাবদল হতেই তৃণমূলের (TMC) অন্দরে এবার ক্ষোভের আবহ। দুর্নীতি, তোলাবাজি ও বোমা বিস্ফোরণের মতো গুরুতর অভিযোগে...

মোলিনার দলের বিরুদ্ধে জয় আর্জেন্টিনার, কেন খেললেন না মেসি?

বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে জয় পেল মেসিহীন আর্জেন্টিনা(Argentina)। গত বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ ছিল হন্ডুরাস। ওই দেশটির কোচ...