Friday, June 26, 2026

ময়নাগুড়িতে রোড শোর মাধ্যমে কর্মীদের চাঙ্গা করার চেষ্টা দিলীপের

Date:

Share post:

বিধানসভা নির্বাচনের প্রচারে ময়নাগুড়িতে রোড শো করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শুক্রবার তাঁর রোড শোকে কেন্দ্র করে যে জমায়েত আশা করা গিয়েছিল তার থেকে অনেক কম বিজেপি কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন । শহরের সুভাষনগর মোড় থেকে শুরু হয় রোড শো। যা দুর্গাবাড়ি মোড়, সিনেমাহল মোড়,নতুন বাজার হয়ে পরে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। দিলীপ ঘোষ ছাড়াও রোড শোয়ে উপস্থিত ছিলেন, বিজেপির ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রের প্রার্থী কৌশিক রায় , দলের অবজারভার কিষাণ শা ও সাংসদ ডা:জয়ন্তকুমার রায়। কিষাণ শা জানান, ময়নাগুড়ির আসনে এবার বিজেপিই জিতবে, তার প্রমাণ এই দিনের এই রোড শো। কৌশিক রায় জানান, এই রোড শোয়ের ফলে প্রচারের কাজ করা ও এই আসনে জয়লাভ করা সহজ হয়ে গিয়েছে।
তিনি যাই দাবি করুন না কেন ,এই কেন্দ্রে জয় পেতে যথেষ্ট বেগ পেতে হবে বিজেপি কে।

Advt

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...