Saturday, April 4, 2026

ইমরানের বিতর্কিত মন্তব্যের মোক্ষম দাওয়াই দিলেন তাঁর প্রাক্তন স্ত্রী

Date:

Share post:

সম্প্রতি ধর্ষণ নিয়ে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের এক মন্তব্যকে ঘিরে সমালোচনার মুখে পড়েছেন ইমরান। এমনকি বিতর্কিত এই মন্তব্যের জেরে বিশ্বদরবারে বিরোধিতার মুখে পড়েছেন তিনি। মানবাধিকার কমিশনও এইনিয়ে তীব্র বিরোধিতা করেছে। সম্প্রতি ইমরান খান বলেন, ‘পাশ্চাত্য সংস্কৃতি থেকে আমদানি হয়েছে অশালীনতা। আর তার কারণেই বাড়ছে ধর্ষণের মত ঘটনা।’ এই মন্তব্যের পরই শুরু হয় তীব্র সমালোচনা। এবার তাঁর এই মন্তব্যের চরম নিন্দা করে তাঁকে ধুয়ে দিলেন ইমরান খানের প্রাক্তন স্ত্রী ও ব্রিটিশ চলচ্চিত্র নির্মাতা জেমাইমা গোল্ডস্মিথ। তিনি লেখেন, “পুরুষকে বলো তাঁরা যেন নিজেদের গোপনাঙ্গ ঢেকে রাখে, দৃষ্টি সংযত করে। দায় পুরুষদের।” (‘Onus is on Men’)।”

প্রসঙ্গত সম্প্রতি জনগণের সঙ্গে প্রায় দুঘণ্টা দীর্ঘ প্রশ্নোত্তর পর্বে বিতর্কিত মন্তব্য করেন ইমরান। জনৈক এক ব্যক্তি ফোন করে প্রশ্ন করেছিলেন, দেশে যে হারে ধর্ষণ(Rape), যৌন হিংসার ঘটনা বাড়ছে বিশেষ করে শিশুদের সঙ্গে তাতে সরকারের কী চিন্তাভাবনা রয়েছে? তার উত্তরে পাক প্রধানমন্ত্রী বলেন, মাত্রাতিরিক্ত অশালীনতাই এর জন্য দায়ী। দেশে ধর্ষণ, যৌন হিংসা বৃদ্ধির জন্য পাশ্চাত্য সংস্কৃতি থেকে আমদানি করা অশালীনতাকে দায়ী করেন তিনি। এছাড়াও তিনি বলেন পর্দা প্রথা মেনে চললে এর সমাধান করা যেতে পারে।

ইমরানের মন্তব্য প্রসঙ্গে জেমাইমা আরও বলেন, ইমরানের এই মন্তব্য ভুল উদ্ধৃত হয়ে থাকলেই খুশি হবেন। এরপরেই তাঁর মন্তব্য নেটদুনিয়াতে ব্যাপকভাবে শেয়ার হয়। অনেকেই রিট্যুইট করে নিজেদের মত প্রকাশ করেন। সরব হন নিন্দায়।

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...