Thursday, May 14, 2026

“পা চোট করেছে, এবার আমায় খুনের প্ল্যান”, শাহের বিরুদ্ধে বিস্ফোরক মমতা

Date:

Share post:

বিস্ফোরক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিজেপির অপশাসন আর অন্যায়ের বিরুদ্ধে সরব হওয়ায় তাঁকে খুনের পরিকল্পনা হচ্ছে বলে অভিযোগ করলেন মমতা (Mamata Banerjee)।
শুক্রবার মন্তেশ্বরের সভামঞ্চে দাঁড়িয়ে সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) বিরুদ্ধে তোপ দেগে তৃণমূলনেত্রীর অভিযোগ, “আজকে দাঙ্গাবাজরা বিহার, উত্তরপ্রদেশ থেকে গুন্ডা এনেছে। আর অমিত শাহ কত টাকা আপনার আছে? কী ভেবেছেন, এভাবেই চিরদিন চলবে ! কোটি কোটি টাকা বিলি করছেন৷ আবার কারো কাছে ৫০০ টাকা থাকলেই এজেন্সি পাঠিয়ে দিচ্ছেন। আপনাদের এত টাকা এল কোথা থেকে? একটা মিটিংয়ে কত টাকা দেন!”

এর পরই মমতার বিস্ফোরক অভিযোগ,
“আমি এসব কথা বলার পর জানি আপনারা আমাকে খুন করার প্ল্যান করবেন। আমার পা-টা চোট করে দিয়েছেন। এবার খুন করার প্ল্যান করবেন। আমার যায় আসে না। যতদিন বাঁচব বাঘের বাচ্চার মতো লড়ব। যদি কেউ প্রতিবাদ না করে ভয়ে চুপচাপ থাকে, আমি করবই।”

তৃণমূল নেত্রীর অভিযোগ, “অমিত শাহের কথাতেই মাথাভাঙায় তাঁর দলের প্রার্থীর উপরে হামলা করা হয়েছে। মাথাভাঙায় আমার তপশিলি প্রার্থীকে গতকাল প্ল্যান করে মারা হয়েছে। অমিত শাহ নোজ এভরিথিং। অমিত শাহ সব জানে। বসে বসে সব প্ল্যানিং করছে। দেশের কাজ না করে একটা হোম মিনিস্টার এখানে বসে বাংলার বিরুদ্ধে চক্রান্ত করছে। বাংলায় লোক খুন করাবে। বাংলা মারবে। বাংলায় গুন্ডামি করবে। বাংলায় চক্রান্ত করবে।”

এরপরই মমতা বলেন, “নরেন্দ্র মোদিকে বলবো, আপনার হোম মিনিস্টারকে কন্ট্রোল করুন। দাঙ্গা লাগাচ্ছে, গুন্ডামি করছে, খুন করছে পুলিসদের অসৎ পথে নিয়ে যাচ্ছে। এতে বিজেপির সুনাম হচ্ছে না।”
চতুর্থ দফার ভোটের কয়েক ঘন্টা আগে এদিনের জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিস্ফোরক অভিযোগ তুমুল চাঞ্চল্য সৃষ্টি করেছে রাজনৈতিক মহলে৷

Advt

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...