Friday, April 3, 2026

লাগাম ছাড়া পরিস্থিতি ভারতে, শেষ ২৪ ঘণ্টায় দেশজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৩২ হাজার

Date:

Share post:

করোনার লাগাম ছাড়া পরিস্থিতি ভারতে। দেশজুড়ে ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে কোভিড পরিস্থিতি। দ্রুতগতিতে ছড়াচ্ছে সংক্রমণ। দেশের দৈনিক সংক্রমণের সংখ্যা ফের একবার ১ লক্ষ ছাড়াল ৷ এই নিয়ে পরপর তিন দিন ৷

করোনায় নতুন করে গোটা দেশে আক্রান্তের সংখ্যা ১,৩১,৯৬৮ জন ৷ করোনাকে হারিয়ে জয়ী হয়েছেন ৬১,৮৮৯ জন ৷ গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৭৮০ জনের ৷ বুধবার ১.১৫ লক্ষ, বৃহস্পতিবার ১.২৬ লক্ষের পর শুক্রবার দেশে আক্রান্ত হলেন ১ লক্ষ ৩১ হাজার ৯৬৮ জন। দেশে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ১ কোটি ১৯ লক্ষ ১৩ হাজার ২৯২ জন। দেশের সক্রিয় রোগীর সংখ্যা ছাড়ালো ৯ লক্ষ৷ দেশের দৈনিক আক্রান্তের শীর্ষে এখনও মহারাষ্ট্র। সে রাজ্যে নতুন আক্রান্তের সংখ্যা ৫৬ হাজার ২৮৬। গত ২৪ ঘণ্টায় মোট ৩৭৬ জনের মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে।

আরও পড়ুন-তিন দফায় ৬৮ আসন! শাহের দাবিকে ‘ভোকাল টনিক’ বলে কটাক্ষ তৃণমূলের

এখনও পর্যন্ত দেশে মোট টিকা পেয়েছেন ৯ কোটি ৪৩ লক্ষ ৩৪ হাজার ২৬২ জন। মহারাষ্ট্র, কর্ণাটক, কেরল, তামিলনাড়ু, পাঞ্জাব, গুজরাট, মধ্যপ্রদেশেও লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।

Advt

Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...