Monday, April 6, 2026

হাওড়ায় ভয়মুক্ত ভোট করতে নন্দীগ্রাম-মডেলে বিশেষ IPS পাঠালো কমিশন

Date:

Share post:

কমিশনের নির্দেশে হাই ভোল্টেজ নন্দীগ্রামের ভোট সামলেছিলেন IPS নগেন্দ্র ত্রিপাঠী। নন্দীগ্রাম কেন্দ্রের নিরাপত্তার অতিরিক্ত দায়িত্ব নিয়ে সেখানে শক্তহাতে পরিস্থিতির মোকাবিলা করেন ত্রিপাঠী।

এবার নন্দীগ্রাম- মডেলেই হাওড়ার ভোট ভয়মুক্ত এবং অবাধ করতে ওখানেও এক IPS অফিসারকে বিশেষ দায়িত্বে এনেছে নির্বাচন কমিশন (ECI)। হাওড়া পুলিশ কমিশনারেটকে ‘সাহায্য’ করতে Counter Insurgency Force বা CIF-এর পুলিশ সুপার অজিত সিং যাদবকে (Amder SinghYadav IPS) পাঠালো কমিশন৷

ভোট-চতুর্থীতে শনিবার হাওড়া জেলার ৯ আসনে ভোট৷ জানা গিয়েছে, যাদব শুক্রবারই পৌঁছে গিয়েছেন হাওড়ায়। শনিবারের ভোটে হাওড়ার পুলিশ কমিশনারেটকে সাহায্য করবেন যাদব।

আরও পড়ুন- মাতৃবন্দনা গ্রুপ তৈরি করে মেয়েদের ২৫ হাজার কোটি লোন দেব : উত্তর বর্ধমানে বললেন মুখ্যমন্ত্রী

ভোটের আগেই হাওড়ার বিভিন্ন এলাকায় উত্তেজনা রয়েছে৷ ডোমজুড়, বালি, হাওড়া মধ্য-সহ ৯টি কেন্দ্রে হেভিওয়েট তথা তারকা প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে শনিবার। সে কারনেই ভোটকেন্দ্রগুলির নিরাপত্তা এবং জেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কমিশন উদ্যোগ নিয়েছে৷ বিশেষ দায়িত্ব দিয়ে হাওড়ায় আনা হয়েছে CIF-এর এসপি অজিত সিং যাদবকে। হাওড়ায় ভোটের দিন অশান্তির আশঙ্কা রয়েছে বলেই ধারনা কমিশনের৷ সে কারনেই আগাম ব্যবস্থা নিয়ে বিশেষ একজন পুলিশ পর্যবেক্ষককে নির্বাচনের দিন অস্থায়ী দায়িত্ব দিল কমিশন। দক্ষ এবং অভিজ্ঞ IPS অজিত সিং যাদব একদিনের জন্য হাওড়ার নিরাপত্তা পরিস্থিতি সামলাবেন৷

আরও পড়ুন- ব্যালকনিতে শিশুর আর্তনাদ! ঘর থেকে উদ্ধার শিশুর বাবা-মায়ের ক্ষতবিক্ষত দেহ

Advt

Related articles

“আগামী ২০ বছর আপনারা মুখ ফেরাবেন না”, শিলিগুড়িতে উন্নয়নের নতুন রোডম্যাপ অভিষেকের

মণীশ কীর্তনিয়া, শিলিগুড়ি গৌতম দেবকে জেতান শিলিগুড়ির রাশ আমার হাতে থাকবে। সরকার তৈরির ৬ মাস পর যখন পুরসভার নির্বাচন...

‘নিজেদের এতটাও উঁচুতে রাখবেন না,’ কমিশন নিযুক্ত মুখ্যসচিবকে নজিরবিহীন ভর্ৎসনা সুপ্রিম কোর্টের! নির্দেশ ক্ষমা চাওয়ার

নির্বাচন কমিশন নিযুক্ত রাজ্যের নতুন মুখ্যসচিবের ভূমিকা নিয়ে নজিরবিহীন অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মালদার মোথাবাড়িতে বিচারকদের দীর্ঘক্ষণ...

IPL: বাদশা দর্শনে বাধা বৃষ্টি, চেনা চিত্র উধাও ইডেনের

ভোটের মরশুমে আইপিএলের প্রথম ম্যাচে হাউসফুল ছিল ইডেন। সোমবার সন্ধ্যায় শাহরুখ খানের আগমনেও ইডেন কানায় কানায় পূর্ণ হল...

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...