Wednesday, June 24, 2026

ভুলে ভরা গান! বাবুল-রুদ্রনীলদের কটাক্ষ শ্রীলেখা-অনিকেতদের

Date:

Share post:

গানের পালটা গান! অনির্বান, ঋদ্ধিদের গান ‘আমি অন্য কোথাও যাব না, আমি এই দেশেতেই থাকব’, এর জবাব গানেই দিয়েছিলেন রুদ্রনীল-বাবুল সুপ্রিয়রা। সেই গানে বলা হয়, ‘তুমি অন্য কোথাও যেও না তুমি এই দেশেতেই থাকো’। কিন্তু এখানেই শেষ নয়! ভিডিওর নেপথ্যে থাকা গানের কথাগুলি ভুলে ভরা, এবার সেই স্ক্রিনশট তুলে বাবুল-রুদ্রনীলের মিউজিক ভিডিওর তীব্র সমালোচনা করলেন শ্রীলেখা। কটাক্ষ করতে ছাড়েননি পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়ও।

এবারের নির্বাচনে বামেদের হয়ে মাঠে নেমেছেন শ্রীলেখা। চলছে টানা প্রচার। শুক্রবার নিজের ফেসবুকে বাবুল-রুদ্রনীলদের গানের একাধিক স্ক্রিণশট শেয়ার করেছেন শ্রীলেখা। যার একটিতে দেখা যাচ্ছে পূর্ণিমা নামের বানানটি দু’ভাবে লেখা হয়েছে। কোথাও আবার সংগ্রাম শব্দকে ‘সংগ্যাম’ লেখা হয়েছে। ছোট্ট শব্দের বানান লেখা হয়েছে ‘ছোট্য’। ছবিগুলি শেয়ার করে ক্যাপশনে শ্রীলেখা তীব্র বিদ্রুপ করে লিখেছেন, ‘এত্তু পলাছোনা বাবুরা, নইলে ল্যাজ গুটিয়ে পালাতে হবে ছোনার বংগাল থেকে। দেখ বামেদের পোস্টগুলি। একটু ছেখ না তোমলা।’

অন্যদিকে বাবুল-রুদ্রনীলকে বিঁধতে ছাড়েননি পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়। বাবুল-রুদ্রনীলদের গানকে কটাক্ষ করে পরিচালক অনিকেত চট্টোপাধ্যায় (Aniket Chattopadhyay) আবার ফেসবুকে লিখেছেন, ‘ঐতিহাসিক যদুনাথ সরকার রোমিলা থাপারের চেয়ে বড়।’ রবিঠাকুরের থেকে বাল্মিকী বড়। আইনস্টাইনের থেকে জগদীশচন্দ্র বসু বড়। এসব মূর্খের উচ্চারণ, তা নিয়ে বাংলা গানও হচ্ছে। গাইছেন লাল নীল গেরুয়া রুদ্র। ভরসা একটাই যে ও এর কোনও একটাও জানে না, পড়েনি, বোঝার প্রশ্নও নেই। অবশ্য হোয়াটসআ্যপ ইউনিভার্সিটিতে এর চেয়ে বেশি শিক্ষার তো প্রয়োজনও নেই।’

আরও পড়ুন- ব্যালকনিতে শিশুর আর্তনাদ! ঘর থেকে উদ্ধার শিশুর বাবা-মায়ের ক্ষতবিক্ষত দেহ

Advt

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...