Friday, April 3, 2026

বাবুলের চেনা মেজাজ উধাও, টালিগঞ্জে টি-টোয়েন্টি খেললেন অরূপ

Date:

Share post:

২০১৪, ২০১৯ লোকসভা ভোটে আসানসোল থেকে দাপটের সঙ্গে জিতে কেন্দ্রের মন্ত্রী হয়েছিলেন। সবকিছু ছেড়ে এবার বাংলারহাইভোল্টেজ বিধানসভা নির্বাচনে টালিগঞ্জ কেন্দ্রে বিজেপির প্রার্থী বাবুল সুপ্রিয়। এককথায় তারকা প্রার্থী। রাজনীতি বোঝেন। বাবুল টালিগঞ্জে আসায় মনে করা হচ্ছিল, রাজ্যের মন্ত্রী, দু’বারের বিধায়ক অরূপ বিশ্বাস কঠিন চ্যালেঞ্জের মুখে। তার উপর সংযুক্ত মোর্চার সিপিএম প্রার্থী অভিনেতা দেবদূত ঘোষ।

কিন্তু কোথায় কী, ভোটের দিন টি-টোয়েন্টি ম্যাচে ভ্যানিশ দেবদূত। লড়াই জমানোর কথা ছিল বাবুলের। সকালের দিকে শুরুটা চালিয়ে খেলেছিলেন বিজেপির গায়ক প্রার্থী। এক ”ভুয়ো ভোটার”-কে ধরে ছক্কা হাঁকিয়ে ছিলেন। কিন্তু তারপর থেকে কার্যত নিশ্চুপ! খুঁজে পাওয়া গেল না সেই আগ্রাসন। বরং, হাওয়া সুবিধার নয় বুঝে বিশ্রামেই কাটালেন বেশিরভাগ সময়টা।

অন্যদিকে, “ডার্ক হর্স” অরূপ একেবারে মাথা ঠান্ডা রেখে টি-টোয়েন্টি ম্যাচ খেলে গেলেন। ঘরের মাঠে যাকে বলে অপ্রতিরোধ্য। গোটা টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে খুঁজে পাওয়া গেলো না বিজেপির ক্যাম্প অফিস। তুলনায় ঘাসফুল শিবিরের দাপট অনেক বেশি।

আরও পড়ুন- শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চারজনের মৃত্যুর প্রতিবাদ, মহানগরে সভা বাংলা পক্ষর

Advt

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...