Friday, April 3, 2026

অভিযুক্তকে ধরতে গিয়ে খুন বিহার পুলিশের আধিকারিক?

Date:

Share post:

এক রাজ্য থেকে আরেক রাজ্যে অভিযুক্তকে ধরতে এসে নিজেই মৃত্যু হল বিহারের কিষানগঞ্জ থানার এক পুলিশ আধিকারিকের। সূত্রের খবর, দুষ্কৃতীদের হামলায় মৃত্যু হয়েছে ওই ইন্সপেক্টরের। উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার ইসলামপুরের পান্তাপাড়া গ্রামে ঘটে এই ঘটনা। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, ওই ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে শনিবার গ্রেফতার করা হয়েছে।

অশ্বিনী কুমার নামে ওই আইসির ওপর হামলা হয় বলে অভিযোগ। উত্তর দিনাজপুর পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি মামলার এক অভিযুক্তকে গ্রেফতার করতে শুক্রবার গভীর রাতে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার পান্তাপাড়া গ্রামে আসেন বিহারের কিষানগঞ্জ থানার পুলিশ ইনস্পেক্টর অশ্বিনী। অভিযোগ, অভিযুক্ত-সহ আরও কয়েক জন দুষ্কৃতী অশ্বিনী কুমারকে খুন করেছে।

আরও পড়ুন-শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যুর দায় তৃণমূলের দিকে ঠেললেন মোদি

উত্তর দিনাজপুর জেলার পুলিশ আধিকারিক-সহ পুলিশবাহিনী সেখানে পৌঁছে ওই পুলিশ ইন্সপেক্টরের দেহ উদ্ধার করেছে। রাজ্যে এসেছেন বিহারের পুলিশ আধিকারিকরাও। উত্তর দিনাজপুরের জেলাশাসক অরবিন্দকুমার মীনা বলেছেন, ওই পুলিশ অফিসারের দেহ ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়েছে। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত করা হবে।

শনিবার রাজ্যের ৫ জেলার ৪৪ টি আসনে চলছে চতুর্থ দফার ভোট। সকাল থেকে বিভিন্ন কেন্দ্র থেকে অশান্তির খবর আসছেন। আজ চতুর্থ দফা নির্বাচনের মধ্যে বাংলায় বলি হয়েছেন ৫ জন। রক্তাক্ত রাজ্য। একের পর এক হিংসার ঘটনা সামনে আসছে। তারমধ্যেই ভিন রাজ্যের পুলিশ আধিকারিকের মৃত্যুর ঘটনা।

Advt

Related articles

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...