Monday, March 16, 2026

আরসিবিতে ফিরে পাঁচ উইকেট নিয়ে খুশি হর্ষল

Date:

Share post:

শুক্রবার রোহিত শর্মার( rohit sharma)  মুম্বই ইন্ডিয়ান্সকে(  mumbai indiance)  হারিয়েছে বিরাট কোহলির রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স ব‍্যাঙ্গালোর( rcb)। এই ম‍্যাচে আরসিবির হয়ে পাঁচ উইকেট নেন হর্ষল প‍্যাটেল। রোহিতের মুম্বইকে কার্যত একাই আটকে দেন তিনি। আরসিবিতে ফিরে প্রথম ম‍্যাচে পাঁচ উইকেট নিয়ে ম‍্যাচের সেরা হয়ে খুশি হর্ষল প‍্যাটেল।

এদিন হর্ষল বলেন,” আইপিএলে ৯৮টা ম্যাচ খেলার পর এটাই আমার প্রথম পাঁচ উইকেট শিকার। মুম্বইয়ের মতো দলের বিরুদ্ধে সেটা পাওয়া অবশ্যই বিশেষ অনুভূতি। তবে এখনও ইয়র্কার নিয়ে কাজ করতে হবে। ম্যাচের যে কোনও সময় বোলিং করার দক্ষতা অর্জন করতে হবে।”

আরসিবিতে ফিরে পাঁচ উইকেট। পুরোনো দলে ফিরে এই কৃতিত্ত্ব অর্জন করতে পেরে খুশি হর্ষল। এদিন তিনি বলেন,” কেনার সময়েই বলা হয়েছিল যে আমাকে নিয়ে নির্দিষ্ট কিছু পরিকল্পনা রয়েছে ওদের। আমাকে শেষের দিকে বোলিং করানো হতে পারে। যে বিশ্বাস আমার উপরে দেখানো হয়েছে তাতে আমি প্রচণ্ড খুশি।”

আরও পড়ুন:ম‍্যাক্সওয়েল এবং এবির প্রশংসায় অধিনায়ক বিরাট

Advt

spot_img

Related articles

আধিকারিকের পরে একাধিক শীর্ষ পুলিশ পদে বদল কমিশনের: নতুন ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা

গোটা বাংলায় প্রশাসনিক থেকে পুলিশি ব্যবস্থার নিয়ন্ত্রণে যে নির্বাচন কমিশন, তা প্রমাণ করতে একমাত্র বাংলাতেই মরিয়া প্রক্রিয়া নির্বাচন...

নির্বাচন ঘোষণা হতেই বাংলার মুখ্যসচিব বদল: কমিশনের রাজনৈতিক উদ্দেশ্যে সরব অখিলেশ

বাংলা দখলের বিজেপির নির্লজ্জ সব প্রচেষ্টা যখন ব্যর্থ তখন নির্বাচন কমিশন প্রয়োগ করে বাংলা দখলে মরিয়া বিজেপি। নির্বাচন...

গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি: রয়েছে কমলা সতর্কতাও

শীত শেষে ঝড়-বৃষ্টিতে খানিকটা স্বস্তি পাবে গোটা রাজ্য, এমনটা আশা করা হলেও সেই ঝড়-বৃষ্টি এবার রাজ্য জুড়েই তাণ্ডব...

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...