Sunday, June 21, 2026

ধোনি-পন্থের লড়াই দেখতে মরিয়া শাস্ত্রী

Date:

Share post:

আর কয়েক ঘণ্টা, তারপরেই ওয়াংখেড়ে স্টেডিয়ামে মহেন্দ্র সিং ধোনির( mahendra singh dhoni)  চেন্নাই সুপার কিংসের (chennai super kings) মুখোমুখি হবেন ঋষভ পন্থের(  Rishav panth)  দিল্লি ক‍্যাপিটলস( delhi capitals)। প্রথম দলকে নেতৃত্ব দেবেন পন্থ, তাও আবার ধোনির দলের বিরুদ্ধে। কি স্ট্র‍্যাটেজি নিয়ে মাঠে নামবেন পন্থ? সেই দেখার জন‍্য উৎসাহি ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী ( ravi shastri)।

এদিন টুইট করে শাস্ত্রী লেখেন, “গুরু ও চেলা এ বার মুখোমুখি। আজ দারুণ মজা হবে। স্টাম্প মাইকের দিক থেকে অনেক আওয়াজ আসবে। কান সজাগ রাখবেন।”

গতমরশুমে চেন্নাই সেভাবে মেলে ধরতে পারেনি নিজেদের। কিন্তু ২০২১  আইপিএলে সব ব‍্যর্থতা কাটিয়ে নিজেদের মেলে ধরতে মরিয়া ধোনির চেন্নাই। অন‍্যদিকে জীবনে প্রথমবার আইপিএলে নেতৃত্ব দিতে নামছেন পন্থ। নিজেকে মেলে ধরতে ১০০ শতাংশ দিতে প্রস্তুত দিল্লি অধিনায়ক। এখন দেখার আইপিএলের এই হাইভোল্টেজ ম‍্যাচে কে কাকে টেক্কা দেন। গুরু না শিষ্য? সেই দিকেই তাকিয়ে ক্রিকেট প্রেমী।

আরও পড়ুন:আরসিবিতে ফিরে পাঁচ উইকেট নিয়ে খুশি হর্ষল

 

Advt

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...