Saturday, April 4, 2026

ভাঙড়ে তৃণমূলের পার্টি অফিসে হামলা, অভিযোগের তির আইএসএফের দিকে

Date:

Share post:

চতুর্থ দফার ভোটের দিনও অশান্তি ভাঙড়ে। দিনকয়েক আগে থেকে এই কেন্দ্রকে ঘিরে চলছে রাজনৈতিক চাপানোতর। ভোট শুরুর কয়েকঘণ্টা আগেই ভাঙড় বিধানসভার কৃষ্ণমাটি এলাকায় তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর চালায় আইএসএফের কর্মীরা। তৃণমূলের অভিযোগ, তৃণমূলের পঞ্চায়েত সদস্য এসমাইল মোল্লার বাড়ির সামনে পার্টি অফিস ভাঙচুর করে আইএসএফ সদস্যরা। যদিও আইএসএফের দাবি, নিজেরাই নিজেদের পার্টি অফিস ভাঙচুর করে তাদের ঘাড়ে দোষ চাপাচ্ছে তৃণমূল। গোটা ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। কোনওরকম অশান্তি এড়াতে এদিন সকাল থেকেই গোটা এলাকা ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী।

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...