Wednesday, June 24, 2026

চতুর্থ দফা নির্বাচনের দিন বঙ্গে ফের ভোট প্রচারে মোদি

Date:

Share post:

বঙ্গ নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে গেরুয়া শিবির(BJP)। নিয়ম করে প্রতিদিন রাজ্য সফর করে যাচ্ছেন নরেন্দ্র মোদী(Narendra Modi), অমিত শাহ, জেপি নাড্ডারা। শুক্রবার একত্রে বঙ্গ সফর করে গিয়েছেন অমিত শাহ(Amit Shah) ও জেপি নাড্ডা(JP nadda)। চেনা ছকে এবার চতুর্থ দফা নির্বাচনে ফের বাংলায় ভোট প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পর শনিবার রাজ্যে দুটি জনসভা রয়েছে তাঁর।

বিজেপি তরফে প্রকাশিত নরেন্দ্র মোদির সফর সূচি অনুযায়ী, শনিবার দুপুর ১২টা নাগাদ নরেন্দ্র মোদী উপস্থিত হচ্ছেন শিলিগুড়িতে। শিলিগুড়ির কাওয়াখালীতে এক জনসভার আয়োজন করা হয়েছে গেরুয়া শিবিরের তরফে। এই জনসভায় প্রধান বক্তা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উত্তরের সভা সারার পর মোদির দ্বিতীয় জনসভা হয়েছে নদীয়া জেলার কৃষ্ণনগরে। এখানে কৃষ্ণনগর কলেজ ময়দানে দুপুর ৩.২০তে দ্বিতীয় জনসভা করবেন নরেন্দ্র মোদি। প্রসঙ্গত, বিগত নির্বাচনগুলি যদি লক্ষ্য করা যায় তবে দেখা যাবে প্রতি দফা নির্বাচনের দিন বঙ্গে ভোট প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যদিও প্রথম দফা নির্বাচনে বাংলাদেশ সফরে ছিলেন তিনি। বাংলাদেশ থাকলেও সেখান থেকে মোদির নজরে ছিল মতুয়া ভোট। কিন্তু কেন শুধুমাত্র নির্বাচনের দিন প্রধানমন্ত্রীকে বঙ্গে করে আনা হচ্ছে? এর কোনো ব্যাখ্যা বিজেপির তরফে দেওয়া না হলেও, তৃণমূলের তরফে অভিযোগ তোলা হয়েছে নির্বাচনকে প্রভাবিত করতেই ভোটের দিন বেছে বেছে আনা হচ্ছে মোদিকে।

আরও পড়ুন- করোনা পজিটিভ হয়েও ভোট প্রচার রন্তিদেবের, তদন্তে নির্বাচন কমিশন

Advt

 

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...