Saturday, June 20, 2026

কোচবিহারে ৪ জনের মৃত্যুর ঘটনায় শাহর পদত্যাগ দাবি তৃণমূল নেত্রীর, রবিবার শীতলকুচি যাচ্ছেন মমতা

Date:

Share post:

কোচবিহারের শীতলকুচিতে (cochbihar, Sheetal Kuchi) কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ৪ জনের মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের(amit shah) পদত্যাগ দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Chief minister Mamata Banerjee)। শনিবার বনগাঁ দক্ষিণে নির্বাচনী প্রচারে গিয়ে মমতা বলেন ‘” আমি অত্যন্ত ব্যথিত, মর্মাহত, দুঃখিত। কোচবিহারে আমার ৪ ভাইকে গুলি করে মেরেছে দিল্লি পুলিশ। সকালেও এক জনের মৃত্যু হয়েছে। এর পিছনে একমাত্র ষড়যন্ত্রকারী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিজেপির লজ্জা হওয়া উচিত, গলায় দড়ি দেওয়া উচিত। আমি বলছি, অমিত শাহ, আপনি পদত্যাগ করুন।” আর এরপরই মমতা জানিয়ে দেন বাকি সমস্ত কর্মসুচি বাতিল করে আগামিকাল অর্থাৎ রবিবার তিনি শীতলকুচি যাচ্ছেন। শনিবার রাতেই তিনি কোচবিহারে পৌঁছে যাবেন। সেইসঙ্গে আগামিকাল রাজ্যজুড়ে একটি প্রতিবাদ কর্মসূচি পালিত হবে। দুপুর দুটো থেকে কালো ব্যাজ পড়ে পথে নেমে প্রতিবাদ জানাবেন তৃণমূলের নেতা -নেত্রী -কর্মী সমর্থকরা । দাবি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পদত্যাগ করতে হবে।

মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ- বাদুড়িয়া, দক্ষিণ বনগাঁ এবং বিজপুর -নৈহাটিতে জনসভা করেন। কোচবিহারের ঘটনায় ব্যথিত মমতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে বলেন, ‘প্রধনমন্ত্রী একবারের জন্যও শীতলকুচিতে গেলেন না। উলটে কেন্দ্রীয় বাহিনীকে ক্লিনচিট দিয়ে গেলেন। এই অপরাধের কোনও ক্ষমা হয় না।’ তিনি বলেন, বিজেপিকে সবার দেখা হয়ে গেছে। এদের কেউ নন বিশ্বাস করবেন না। বিজেপিকে একটা ভোটও কেউ দেবেন না। সব বিক্রি করে দিচ্ছে। রেল, বিমান ভারতের গর্ব ছিল। এরা সব বিক্রি করে দিচ্ছে।

যদি আগামীদিনে বিনা পয়সায় রেশন চান, তাহলে তৃণমূলকে ভোট দিতে যান। যদি কন্যাশ্রী, দুয়ারে সরকার চান তাহলে তৃণমূল কে ভোট দিতে যান। বাংলা সব দিক দিয়ে এগিয়ে যাচ্ছে। তাই বিজেপি বাংলার ওপর হামলা চালাচ্ছে। কিন্তু বাংলা গুন্ডাবাজদের চায় না। দাঙ্গাকারীদের চায় না।

Advt

Related articles

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...