Tuesday, March 31, 2026

ভাটপাড়া থেকে উদ্ধার বিপুল পরিমাণ তাজা বোমা

Date:

Share post:

গুলিবর্ষণের মধ্যে দিয়ে শেষ হয়েছে চতুথ দফার ভোটগ্রহণ। বাকি রয়েছে এখনও চারদফা নির্বাচন। বাকি কেন্দ্রের ভোটে যেন রক্তের রং না লাগে তাই তৎপর রয়েছে প্রশাসন। কিন্তু এরই মধ্যে ভাটপাড়ায় তল্লাশি চালিয়ে উদ্ধার হল বিপুল পরিমাণ তাজা বোমা। ভাটপাড়া (Bhatpara) পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের মাদরাল জয়চণ্ডীতলা এলাকার একটি ক্লাব থেকে এই বোমা সহ বোমা তৈরির সরঞ্জামের হদিশ পেয়েছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে ১৭ রাউন্ড কার্তুজ।
পুলিশ সূত্রে খবর, শনিবার গভীর রাতে ভাটপাড়া এলাকায় গোপন অভিযান চালায় পুলিশ। সেই অভিযানেই তাজা কৌটো বোমা, বোমা তৈরির মশলা এবং গুলি উদ্ধার হয়। পুলিশের সন্দেহ, এই ক্লাবে বোমা তৈরির করা হচ্ছিল। পরের দু’দফাতেই রয়েছে উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় নির্বাচন। ভোটে অশান্তি ছড়ানোর উদ্দেশ্যেই বোমা মজুত করা হচ্ছিল বলেই দাবি পুলিশের। ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করেছে তাঁরা।এলাকায় চলছে চিরুণী তল্লাশি।
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় জড়িত সন্দেহে অঙ্কিত সাউ, লক্ষণ দেবনাথ সহ একাধিক দুষ্কৃতীর খোঁজ চালাচ্ছে পুলিশ। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের দাবি, এলাকায় সন্ত্রাসের আবহ তৈরি করতে এই বোমা মজুত করছিল খোদ বিজেপি সাংসদই।

Advt

Related articles

আইপিএলের কাজে যুক্ত ইঞ্জিনিয়ারের রহস্যমৃত্যু, কী জানাল BCCI?

আইপিএলের (IPL) শুরুতেই বিতর্ক। আইপিএল সম্প্রচারের সঙ্গে যুক্ত এক ইঞ্জিনিয়ারের রহস্য মৃত্য়ু। মৃতের নাম ইয়ান উইলিয়াম ল্যাংফোর্ড। ৭৬...

LPG সিলিন্ডার ঘাটতির গুজব ঘিরে নতুন সাইবার প্রতারণা, সতর্ক করল কেন্দ্রীয় সাইবার সংস্থা

দেশে এলপিজি সিলিন্ডারের ঘাটতি নিয়ে ছড়ানো গুজবকে হাতিয়ার করে শুরু হয়েছে নতুন ধরনের সাইবার প্রতারণা (LPG Scam)। যা...

সাড়ে ৩০০ কোটির সাইবার প্রতারণা মামলা! পুলিশের জালে শিল্পপতি পবন রুইয়া 

দীর্ঘ টালবাহানা এবং আইনি লড়াইয়ের পর অবশেষে সাড়ে ৩০০ কোটি টাকার সাইবার জালিয়াতি মামলায় গ্রেফতার হলেন প্রখ্যাত শিল্পপতি...

থলে ভর্তি ফর্ম 6 নিয়ে ECO-তে! ভিডিও দেখিয়ে গর্জে উঠল তৃণমূল

নির্বাচন কমিশনের অফিসে ফের থলে ভর্তি কাগজ জমা। সেটাতে ফর্ম 6 রয়েছে- এই অভিযোগ তুলে মঙ্গলবার সকাল থেকে...