Friday, April 3, 2026

কসবায় দুপুরেই খেলা শেষ! থানায় বিজেপি প্রার্থী, মাঠে নেই শতরূপ, তৃপ্তির হাসি জাভেদের

Date:

Share post:

কসবায় এবারও জয়ের হাসি হাসতে চলেছেন তৃণমূল প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী জাভেদ আহমেদ খান। গোটা দিনের ভোটচিত্র দেখার পর এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

কলকাতার যে কেন্দ্রগুলোতে চতুর্থ দফায় ভোট হয়েছে, তার মধ্যে কসবা কেন্দ্র থেকেই সবচেয়ে বেশি অভিযোগ উঠেছে। সকাল থেকেই বিজেপির পক্ষ থেকে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তোলা হয়েছে। একই অভিযোগ তুলেছে বামেরা। অন্যদিকে, সব অভিযোগ উড়িয়ে তৃণমূলের দাবি, হার নিশ্চিত বুঝেই বিরোধীরা অবান্তর, ভিত্তিহীন অভিযোগ করছে। কোথাও কিছু প্রমাণ করতে পারবে না সিপিএম বা বিজেপি।

এদিন সকালেই উত্তেজনা তৈরি হয় কসবা বিধানসভা কেন্দ্রের তপসিয়া এলাকায়। বিজেপির অভিযোগ ৬৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন বুথে বিজেপির এজেন্ট বসাতে দিচ্ছে না তৃণমূল। ভোট লুঠ হচ্ছে। শাসক দলের বাইক বাহিনী এলাকায় দাপট শুরু করেছে। ভোটারদের মনে ভয়ের সঞ্চার করছে। একই অভিযোগ সিপিএমেরও।

আরও পড়ুন- যাদবপুরে বিজেপির সাহায্যে জিতছেন তৃণমূলের “গ্যারেজ” মলয়, বলছেন সুজনের অনুগামীরাই

বিজেপির তরুণ প্রার্থী ডাঃ ইন্দ্রনীল খাঁ-কে হেনস্থা করার অভিযোগ ওঠে। এরপর দুপুর ১২টা নাগাদ কিছু সমর্থক নিয়ে কসবা থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, পুলিশের চোখের সামনেই সবকিছু হচ্ছে। কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রাখা হয়েছে। তবে সিপিএম প্রার্থী রাজ্য রাজনীতিতে পরিচিত মুখ শতরূপ ঘোষের কোনও পাত্তা পাওয়া যায়নি দুপুরের পর থেকে।

অন্যদিকে তৃণমূল প্রার্থী জাভেদ খানের মুখে তৃপ্তির হাসি। তাঁর স্পষ্ট বক্তব্য, নিশ্চিত হার বুঝে বিরোধীরা অজুহাত খাড়া করছে। কসবার প্রতিটি বুথে উৎসবের মেজাজে ভোট দিচ্ছেন মানুষ। বরং, সিপিএম ও বিজেপি প্রার্থী টাকা ছড়িয়ে, মিষ্টি-জল খাইয়ে ভোটারদের প্রভাবিত করছে।

আরও পড়ুন- ‘শীতলকুচিতে ৫ নিরস্ত্রের হত্যার প্রতিশোধ দিতে হবে ভোট বাক্সেই’, আবেদন বাংলা পক্ষের

Advt

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...