Tuesday, June 23, 2026

যাদবপুরে বিজেপির সাহায্যে জিতছেন তৃণমূলের “গ্যারেজ” মলয়, বলছেন সুজনের অনুগামীরাই

Date:

Share post:

যাদবপুরে আবার সুজন? ভোটের চিত্র কিন্তু বলছে অন্য খবর। না, তৃণমূল বা বিজেপি নয়, খোদ সিপিএম সমর্থকরা হতাশ। নজরকাড়া এই কেন্দ্রে সরাসরি লড়াই ছিল সিপিএমের হেভিওয়েট সুজন চক্রবর্তীর সঙ্গে তৃণমূলের দেবব্রত মজুমদার ওরফে মলয়ের। ধারে, ভারে, নামে শাসক দলের প্রার্থীর চেয়ে সবদিক থেকে ওজন বেশি সুজনবাবুর। কিন্তু গ্রাউন্ড রিয়েলিটি বলছে অন্য খবর। হারছেন সুজন, ঘনিষ্ঠ মহলে স্বীকার করে নিয়েছেন তাঁর ঘনিষ্ঠরাই।

এলিট ক্লাস কেন্দ্র যাদবপুরে সুজনবাবুর জয়ের পথে সবচেয়ে বড় কাঁটা তাঁরই শিষ্যা রিঙ্কু নস্কর। যিনি মাসকয়েক আগে বাম ছেড়ে রামে নাম লিখিয়েছেন। এবং বিজেপির টিকিটে এখানে প্রার্থী হয়েছেন। সুজন চক্রবর্তীর অনুগামীদের অভিযোগ, রিঙ্কু নিজে জিততে পারবেন না জেনে পরোক্ষে তৃণমূলকে সাহায্য করেছেন। খেলাটা শুরু হয়েছে অনেক আগে। বয়স্ক মানুষের পোস্টাল ব্যালটের ভোট একতরফা ভাবে করিয়েছে তৃণমূল। মজা নিয়েছে রিঙ্কু।

আজ, ভোটের দিনেও কায়দা করে তৃণমূলকে খেলার সুযোগ করে দিয়েছে বিজেপি। লড়াইয়ে নেই বুঝে তৃণমূল প্রার্থী “গ্যারেজ মলয়”-এর হয়ে ভোট করিয়েছে বিজেপি। পাছে ভোটের পর যদি বিজেপিতে টেনে নেওয়া যায় মলয়কে। যেটা সুজন জিতলে সম্ভব ছিল না। এমনই অঙ্ক দেখছে যাদবপুরের সিপিএম।

বামেদের দাবি, এলাকার বিভিন্ন নব নির্মীয়মান আবাসনগুলির প্রমোটারদের সুবিধা পাইয়ে দিয়েছেন তৃণমূল প্রার্থী মলয় মজুমদার। পুরস্কার হিসেবে প্রতিটি আবাসনে তাঁর গ্যারেজ রয়েছে। যে সুবিধা এলাকার বিজেপি নেতাদেরও দিয়েছেন তৃণমূল প্রার্থী। তাই “গ্যারেজ” মলয়কে পরোক্ষে সুবিধা পাইয়ে দিচ্ছেন বিজেপির রিঙ্কু নস্কর। যদিও ২-মে’র পর বোঝা যাবে খেলা ঠিক কীভাবে হয়েছে।

আরও পড়ুন- ত্রিপুরায় উপজাতি পরিষদের নির্বাচনে লজ্জার হার বিজেপির

Advt

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...