Tuesday, June 23, 2026

ত্রিপুরায় উপজাতি পরিষদের নির্বাচনে লজ্জার হার বিজেপির

Date:

Share post:

নিজেদের সরকার থাকা সত্ত্বেও ত্রিপুরার(Tripura) মাটিতে বড়সড় ধাক্কা খেলো গেরুয়া শিবির। পঞ্জাব, হিমাচল প্রদেশের পুর নির্বাচনে লজ্জার হারের পর ত্রিপুরায় উপজাতি পরিষদের ভোটেও কার্যত ভরাডুবি হল গেরুয়া শিবিরের। এখানে ২৮ টি আসনের মধ্যে মাত্র ৯ টি আসনে জয় পেয়েছে বিজেপি(BJP) ও তার জোট সঙ্গী। অন্যদিকে ১৮ টি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে ত্রিপুরার নতুন একটি দল টিপ্রা(Tipra)।

প্রসঙ্গত, উপজাতি পরিষদে মোট ৩০ টি আসন রয়েছে। যার মধ্যে দুটি আসন রাজ্যপাল নির্বাচিত। বাকি ২৮ টি আসনে নির্বাচন হয় গত ৬ এপ্রিল। শনিবার ছিল ভোট গণনা। ফলাফল ঘোষণার পর দেখা গেল শাসক দল বিজেপিকে কার্যত দুরমুশ করে ১৮ টি আসন দখল করেছে টিপ্রা। অন্যদিকে বিজেপি ও তার জোট সঙ্গী ‘ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অফ ত্রিপুরা’ পেয়েছে ৯টি আসন। নির্দল পেয়েছে ১টি। কংগ্রেস ও বাম খাতা খুলতে পারেনি এখানে।

আরও পড়ুন:আপাত শান্ত ভাঙড়ে মুচকি হাসি আরাবুলের, আগাম জয়গান তৃণমূলের

উল্লেখ্য, ত্রিপুরাতে নতুন গঠন করা এই টিপ্রার প্রধান মাণিক্য দেববর্মন। যিনি ত্রিপুরার রাজ পরিবারের সদস্য। পূর্বে রাজ্যের কংগ্রেস সভাপতি ছিলেন তিনি কিন্তু গত সেপ্টেম্বর মাসে নাগরিকত্ব আইন কে কেন্দ্র করে দলের সঙ্গে মতবিরোধ হাওয়ায় কংগ্রেস ত্যাগ করে নতুন দল গঠন করেন মানিক্য দেববর্মন। উপজাতি পরিষদের নির্বাচনে বিপুল সাফল্য পেল শব্দ তৈরি হওয়া দল টিপ্রা।

Advt

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...