Wednesday, June 3, 2026

আপাত শান্ত ভাঙড়ে মুচকি হাসি আরাবুলের, আগাম জয়গান তৃণমূলের

Date:

Share post:

৫ মার্চ বিধানসভা নির্বাচনের প্রার্থী ঘোষণা করে তৃণমূল। ভাঙড় থেকে প্রার্থী করা হয় চিকিৎসক রেজাউল করিমকে। টিকিট না পেয়ে সে দিনই কান্নায় ভেঙে পড়তে দেখা গিয়েছিল ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলামকে। রেজাউলকে ভাঙড়ে ঢুকতে দেওয়া হবে না বলে হুমকিও দিয়েছিলেন তাঁর অনুগামীরা। এমনকী তিনি দল ছাড়তে পারেন বলে গুঞ্জন শুরু হয়। কিন্তু সেই জল্পনা দাবানলের আকার নেওয়ার আগেই পদক্ষেপ করেছিল তৃণমূল। কলকাতায় ডেকে মানভঞ্জন করা হয় আরাবুলের। তারপর থেকে অবশ্য আরাবুল ইসলামকে দলীয় প্রার্থীর হয়ে নির্বাচনী প্রচারে দেখা যায়। আর চতুর্থ দফার ভোটের দিনই আরাবুল জানিয়ে দিলেন ভাঙড়ের ভোটের ফল কী হতে চলেছে।

এদিন ভোট শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই আরাবুল জানিয়ে দেন, ‘এখানে বিজেপি বলে কিছু নেই। তৃণমূল আগের থেকে বেশি ব্যবধানে জিতবে।’ কত ব্যবধান হতে পারে? মুচকি হেসে আরাবুলের জবাব, ‘তৃণমূল ভাঙড়ে এক লক্ষেরও বেশি ভোট জিতবে।’ তৃণমূল ছাড়ার জল্পনা তৈরি হলেও ২৪ ঘণ্টার মধ্যেই দলের নেতৃত্বের নির্দেশে ‘অভিমান’ ভুলে ভাঙড়ের তৃণমূল কংগ্রেস প্রার্থী রেজাউলের হয়ে প্রচার শুরু করেছিলেন আরাবুল। আর তাঁর ‘এলাকায়’ তৃণমূলের জয় নিয়েও এখন বিন্দুমাত্র চিন্তিত নন ভাঙড়ের আরাবুল ইসলাম।

আরও পড়ুন- রক্ত ঝরল চতুর্থ দফায়, জায়গায় জায়গায় আক্রান্ত প্রার্থীরাও

Advt

Related articles

অধীর বললেন, ইতিহাসের পুনরাবৃত্তি, বেসুরোদের কোন স্বীকৃতি দিচ্ছেন জ্ঞানেশ কুমার!

১৯৯৮ সালে কংগ্রেস ভেঙে তৈরি হয়েছিল তৃণমূল কংগ্রেস। ২০২৬ সালে সেই তৃণমূল ভেঙে তৈরি হচ্ছে কোন দল? সেটাই...

আজ থেকেই অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা: ঘোষণা মুখ্যমন্ত্রীর, একনজরে কারা পাবেন-কারা বাদ

বিধানসভা নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি বিজেপি (BJP) দিয়েছিল, সেই মতোই শুরু হল অন্নপূর্ণা যোজনা। বুধবার থেকেই বৈধ উপভোক্তাদের...

বড় সিদ্ধান্ত! একযোগে রাজ্যের সব কমিটি-শাখা সংগঠন ভাঙল তৃণমূল

রাজ্যের সব কমিটি ও শাখা সংগঠন ভেঙে দিল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। ভেঙে দেওয়া হল দলের তৃণমূল, যুব...

সরকারি পরিষেবা সংক্রান্ত সমস্যার সমাধানে চালু ‘আপনার সরকার আপনার পাশে’ কর্মসূচি 

রাজ্যে বিজেপি সরকারের পরিষেবা পেতে যাতে সাধারণ মানুষের কোনও সমস্যা না হয় সেই কথা মাথায় রেখে এবার নতুন...