Tuesday, June 23, 2026

‘শীতলকুচিতে ৫ নিরস্ত্রের হত্যার প্রতিশোধ দিতে হবে ভোট বাক্সেই’, আবেদন বাংলা পক্ষের

Date:

Share post:

কোচবিহারের শীতলকুচিতে ৫ নিরস্ত্র গ্রামবাসীর মৃত্যুকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এবার এই ঘটনায় সরব হল বাংলা পক্ষ। কেন্দ্রীয় বাহিনীর গুলিকাণ্ডকে ঘিরে প্রতিবাদের সুর চড়ান বাংলা পক্ষের নেতৃত্ব কমিটির সদস্য গর্গ চট্টোপাধ্যায়। শীতলকুচির দুর্ঘটনাকে ‘গণহত্যা’ বলে কটাক্ষ করেন তিনি। পাশাপাশি তিনি এও বলেন, বাঙলায় হওয়া এই ‘গণহত্যার’ উত্তর কড়ায় গণ্ডায় শোধ করতে হবে ভোট বাক্সে।
এদিন বিকেলে বাংলা পক্ষের ফেসবুক লাইভ থেকে গর্গ কেন্দ্রীয় জওয়ানকে ‘গুটখা বাহিনী’ বলেও কটাক্ষ করেন। বলেন এদেরই আরেক সদস্য তারকেশ্বরে যৌন হেনস্থার ঘটনায় অভিযুক্ত সিআরপিএফ জওয়ানকে গ্রেফতার না করে কোচবিহারে পরবর্তী ডিউটির জন্য ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু আমরা বাঙ্গালীরা এসব চেয়ে চেয়ে দেখব না। এদের আটকাতে বিপুল ভোটের মাধ্যমে প্রতিবাদ করুন, প্রতিরোধ করুন।
কেন্দ্রীয় সরকারকে তুলোধনা করে গর্গ চট্টোপাধ্যায় আরও বলেন, এই হত্যার প্রতিবাদে গণতান্ত্রিক প্রতিরোধ গড়ে তুলুন।এটা বাঙলা এখানে এইভাবে গণহত্যা চলবে না। মোঘলরা, বর্গীরা এইভাবে গণহত্যা করেছে।এখন দিল্লির ‘গুটখা বাহিনী’ বাঙলাকে ছিন্নভিন্ন করতে চায়। বাঙালীকে ‘বঙ্গাল’ বানাতে চায়। কিন্তু বাংলা বাংলাই থাকবে ।ইউপি বিহার হবে না।’ তিনি বলেন, আমার আপনাদের কাছে অনুরোধ, বিপুল গণপ্রতিরোধ গড়ে তুলুন।বহিরাগত আগ্রাসনের বিরুদ্ধে ভোট দিন।

Advt

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...