Sunday, June 28, 2026

আইপিএলের প্রথম ম‍্যাচে ১০ রানে জয় কেকেআরের

Date:

Share post:

আইপিএলের ( Ipl) প্রথম ম‍্যাচে জয় পেল কলকাতা নাইট রাইর্ডাস( kkr) । রবিবার সানরাইজার্স হায়দরাবাদের (  sunrisers hyderabad)  বিরুদ্ধে ১০ রানে জিতল ইয়ন মর্গ‍্যানের দল। কেকেআরের হয়ে দুরন্ত ব‍্যাটিং নিতিশ রানার।

ম‍্যাচে এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন হায়দরাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নার। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৭ রান করে কেকেআর। কেকেআরের হয়ে দুরন্ত ব‍্যাটিং নিতিশ রানার। ৮০ রান করেন তিনি। ৫৩ রান করেন রাহুল ত্রিপাঠি। ১৫ রান করেন শুভমন গিল। ২ রান করেন অধিনায়ক ইয়ন মর্গ‍্যান। ২২ রান করেন দিনেশ কার্তিক। হায়দরাবাদের হয়ে দুটি করে উইকেট নেন মহম্মদ নবি এবং রশিদ খান। একটি করে উইকেট নেন ভুবনেশ্বর কুমার এবং টি নটরাজন।

জবাবে ব‍্যাট করতে নেমে ১৭৭ রানে গুটিয়ে যায় সানরাইজার্স হায়দরাবাদ। হায়দরাবাদের হয়ে লড়াই চালান মণিশ পাণ্ডে  এবং জনি ব্রিস্টো। ৬১ রান করেন মণিশ। ৫৫ রান করে ব্রিস্টো। কেকেআরের হয়ে দুই উইকেট নেন প্রসিধ কৃষ্ণা। একটি করে উইকেট নেন শাকিব-অল-হাসান, প‍‍্যাট ক‍্যামিন্স এবং আন্দ্রে রাসেল।

আরও পড়ুন:রিয়াল মাদ্রিদের কাছে ২-১ গোলে হার বার্সেলোনার

Advt

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...