Tuesday, March 31, 2026

শোকস্তব্ধ শীতলকুচি, কেন্দ্রীয় বাহিনীর গুলিতে নিহতদের শেষকৃত্য সম্পন্ন

Date:

Share post:

শোকস্তব্ধ শীতলকুচির পাটকি গ্রাম। আজ, রবিবার কেন্দ্রীয় বাহিনীর গুলিতে নিহত ৪ জনের শেষকৃত্য সম্পন্ন হল। স্বভাবতই আকস্মিক এই মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পাটকী গ্রামে। চতুর্থ দফার দিন গুলি চালানোয় গুলিবিদ্ধ হয়ে মারা যায় চারজন। এরপরই নিহতদের পরিবারে নেমে আসে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েন তাঁরা। এরপর গতকাল তাঁদের ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। আজ সেই মৃতদেহ এসে পৌঁছয় গ্রামে। শোকমিছিল করে নিহতদের শেষকৃত্য সম্পন্ন করেন গ্রামবাসীরা।
চতুর্থ দফার দিন রক্তে ভিজেছে শীতলকুচি গ্রাম। ভোট বুথের কাছে যে মাঠে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে, সেখানে শহীদ বেদি তৈরি করা হয়। সেখানেই গ্রামবাসীরা শ্রদ্ধাজ্ঞাপন করেন। সেখান থেকে মৃতদেহগুলিকে তাঁদের বাড়িতে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে শিলিগুড়ি থেকে ভিডিও কলে নিহতদের পরিবারের সঙ্গে কথা বলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিহতদের পাশে থাকার আশ্বাসও দেন তিনি।

Advt

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...