Tuesday, June 23, 2026

কার নির্দেশে গুলি? তৃতীয়বার তৃণমূল ক্ষমতায় এসে পূর্ণাঙ্গ তদন্ত করবে: অভিষেক

Date:

Share post:

শীতলকুচির গুলিকাণ্ড নিয়ে প্রচার সভা থেকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল (Tmc) সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Benarjee)। রবিবাসরীয় প্রচারে, মিনাখাঁ, চাকদহ এবং উত্তর দমদম বিধানসভা কেন্দ্রে সভা করেন অভিষেক। আর সেখান থেকেই শীতলকুচি ঘটনার তীব্র নিন্দা করেন তিনি।

অভিষেক বলেন, নেতাই-নন্দীগ্রামে গুলি চালিয়ে পার পায়নি সিপিআইএম (Cpim)। শীতলকুচির গুলি চালানোর ঘটনা পূর্ণাঙ্গ তদন্ত হবে বলে জানান তৃণমূল সাংসদ। তিনি বলেন, তৃতীয়বার তৃণমূল সরকার গঠন করলে এই ঘটনার প্রকৃত দোষীদের খুঁজে বের করা হবে।

অভিষেকের মতে, কেন্দ্রীয় বাহিনীর দোষ নেই। তারা কার নির্দেশে গুলি চালাল? সেটাই দেখার এ বিষয়। অভিষেক বিজেপি (Bjp) নেতা সায়ন্তন বসুর (Sayantan Basu) একটি অডিও ক্লিপ (Audio Clip) জনসভায় শোনান। সেই রেকর্ডিংয়ে দেখা যায় সায়ন্তন বসু বলছেন, “বাহিনীকে বলব বুক লক্ষ্য করে গুলি করতে”। এর পরেই অভিষেক বলেন, কার নির্দেশে গুলি চালিয়েছে কেন্দ্রীয় বাহিনী? তার পূর্ণাঙ্গ তদন্ত হবে। “চার-চারটি প্রাণ কেড়ে নেওয়া হয়েছে। এর শেষ দেখে ছাড়ব। এক ইঞ্চি জমিও ছেড়ে দেব না”- স্পষ্ট বার্তা দেন যুব তৃণমূল সভাপতি। শীতলকুচিতে 72 ঘণ্টার জন্য রাজনৈতিক নেতৃত্বের প্রবেশ বন্ধের ঘটনা প্রতিবাদ করেন অভিষেক। তিনি বলেন, এভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকানো যাবে না।

এদিন তিনি বলেন, খুনের বদলা খুন নয়। বুলেটের জবাব ব্যালটে দিতে হবে। যারা বাংলার মানুষের রক্ত ঝরিয়ে বাঙালীদের শেষ করে দিতে চাইছে তাদের উপযুক্ত জবাব দিতে হবে। সব ভোট বিজেপির বিরুদ্ধে দিয়ে দোসরা মে বহিরাগতদের বাংলা ছড়া করতে হবে বলে- বার্তা দেন অভিষেক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনকল্যাণ মূলক কাজের খতিয়ান তুলে ধরেন তিনি।

আরও পড়ুন:আচমকাই ৩ সভা বাতিল, হাতজোড় করে ক্ষমা চেয়ে কী বললেন দেব?

Advt

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...