Wednesday, March 25, 2026

দিলীপ ঘোষের প্রচারের উপর নিষেধাজ্ঞার দাবিতে কমিশনে চিঠি তৃণমূলের

Date:

Share post:

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ এবং ভোটের পরবর্তী দফাগুলিতে তাঁর প্রচারের উপর নিষেধাজ্ঞা জারি করার দাবি জানিয়ে নির্বাচন কমিশনে চিঠি দিলো তৃণমূল।

শনিবার শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ৪ জনের মৃত্যুর পরদিনই বরানগরে দলের এক প্রচারসভায় বিতর্কিত কিছু মন্তব্য করেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। ওই সভায় দিলীপবাবু বলেন, “বাড়াবাড়ি করলে এলাকায় এলাকায় শীতলকুচি হবে”। দিলীপ ঘোষের এই মন্তব্যের বিরুদ্ধেই নির্বাচন কমিশনে (ECI) চিঠি দিলো তৃণমূল। কমিশনে দেওয়া তৃণমূলের চিঠিতে বলা হয়েছে, “দিলীপ ঘোষের মন্তব্যে এটা স্পষ্ট যে, তিনি শীতলকুচির হিংসার ঘটনা সমর্থন করেন। পরবর্তী ৪ দফার নির্বাচনে এমন হিংসার ঘটনা ফের ঘটবে, সেই ইঙ্গিতও বিজেপির রাজ্য সভাপতির বক্তব্যে রয়েছে। তা ছাড়া পরবর্তী দফায় কেন্দ্রীয় বাহিনী যদি ভোটদান প্রক্রিয়ায় বেআইনি কাজ করে, তাহলেও তার প্রতিবাদ করতে ভয় পাবেন সাধারণ মানুষ। আইনের শাসনে এমন ঘটনা ঘটতে পারে না”৷
দিলীপ ঘোষই শুধু নয়, নাম না করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) বিরুদ্ধেও অভিযোগ আনা লয়েছে তৃণমূলের (TMC) পাঠানো চিঠিতে। চিঠিতে লেখা হয়েছে, “যিনি বাংলার নির্বাচনে বিজেপি-র একজন স্টার ক্যাম্পেনার, সেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও ইন্ধন দিয়েছে এই ঘটনায়। দিলীপ ঘোষের এই মন্তব্য শান্তিপূর্ণ নির্বাচনের পরিপন্থী। এই মন্তব্য সাধারণ ভোটারদের মধ্যে ভয়ের উদ্রেক করবে। তা ভোটদান প্রক্রিয়াকে প্রভাবিত করবে”।

এই সব কারণেই দিলীপ ঘোষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়ে কমিশনে দাবি জানিয়েছে তৃণমূল কংগ্রেস।

Advt

Related articles

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...

বিজেপিতে লিয়েন্ডার পেজ! টেনিস তারকার হোটেল-সাক্ষাতে জল্পনা

দলের কর্মীরা মুখ ফিরিয়েছে। জেলা থেকে শহর – বিক্ষোভের আঁচ টের পাচ্ছেন খোদ সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন (Nitin...

প্রত্যাবর্তনেই সায় বাংলার! পাথরপ্রতিমায় অভিষেকের সভায় জনসমুদ্র 

মণীশ কীর্তনিয়া তপ্ত দুপুরে মাথার ওপর চড়া রোদ। কিন্তু সেই তেজকে উপেক্ষা করেই বারোটা বাজতে না বাজতেই ভিড় জমতে...

শাহর কাঠপুতলি জ্ঞানেশ কুমার: সিইসি-র ‘ভদ্রলোক’ হওয়া নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল

দেশের নির্বাচন কমিশনার পদে যত পদাধিকারীরা এসেছেন তার মধ্যে নতুন ইতিহাস তৈরি করেছেন জ্ঞানেশ কুমার। তাঁর বিরুদ্ধেই একমাত্র...