Monday, June 22, 2026

দীপ্সিতা-মীনাক্ষি নিয়ে কুরুচিকর মিম, কড়া জবাব দিলেন খোদ প্রার্থী এবং শ্রীলেখা

Date:

Share post:

একুশের বিধানসভা নির্বাচনে সিপিআইএম-এর একঝাক তরুণ প্রার্থীরা নেমে পড়েছেন লড়াইয়ের ময়দানে। একদিকে তৃণমূল-বিজেপি যখন সেলিব্রিটিদের নিয়ে মাতামাতি করছে ঠিক এমন সময় অন্যদিকে সিপিআইএম-এর দুই প্রার্থী দীপ্সিতা ধর এবং মীনাক্ষি মুখোপাধ্যায়কে নিয়ে কুরুচিকর মিম ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়।

মিমে রয়েছে বিজেপির প্রার্থী শ্রাবন্তী-পায়েল যাঁদের ‘সেক্সি ননদ-বৌদি’ বলা হয়েছে। সেখানে রয়েছে মিমি-নুসরত তাঁদের “স্টাইলিশ দিদি-বোন” বলা হয়েছে। ওই একই ছবিতে রয়েছেন সিপিআইএম-এর দুই প্রার্থী দীপ্সিতা এবং মীনাক্ষি যাঁদের বলা হয়েছে “কাজের মাসি”। এমন কুরুচিকর মিমের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে খোদ সিপিআইএম প্রার্থী দীপ্সিতা। এবং বাম সমর্থক তথা অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এছাড়াও বহু নেটিজেনরা এই পোস্টটির চরম বিরোধিতা করেছেন।

আরও পড়ুন-ফের বর্ণবিদ্বেষের অভিযোগে উত্তাল আমেরিকা, পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ যুবকের মৃত্যু

ফেসবুকে একটি পোস্টে দীপ্সিতা লিখেছেন, “বিজেমূল একটা মিম বানিয়েছে। আমার আর মীনাক্ষী দি-র ছবির পাশে “কাজের মাসি” লিখেছে।

এখন ওরা কি ভেবে লিখেছে, কেন লিখেছে তার জবাব দেওয়ার কোনো প্রশ্নই নেই। কথা হলো, যে শ্রেণীর লড়াই আমরা লড়ি তাদের সাথে, তাদের দাবীদাওয়ার সাথে মানিয়ে নিতে আমাদের কখনই অসুবিধা হয় না। আমাদের নির্বাচনের সময় মমতা ব্যানার্জী-র মত মিথ্যার বেসাতি করে বলতে হয়না- “আপনার বাড়ির বাসন মেজে দেব”। গৃহপরিচারিকাদের জন্য, লকডাউনে তাদের বেতনের জন্য, তাদের সুরক্ষার প্রশ্নে দাবীদাওয়ার লড়াই বামপন্থীরা করেছে ও করবে।

সব শেষে একটা কথা-
” ওদের জ্বলবে, আমাদের এমনিই চলবে”

বাম সমর্থক শ্রীলেখা লিখেছেন, “ওই সো কলড সেক্সি ননদ, বউদি, দিদি, বোনকে ১ লক্ষ দিয়ে গুণ করে একটা একটা মীনাক্ষী বা দীপ্সিতা তৈরি করুক দেখি তবে মুরোদ বোঝা যাবে। এটাতে আবারও এদের কদর্য রুচির পরিচয় পাওয়া গেল। খেলা হবে আর রগড়ে দেব যাদের ভাষা, তাদের থেকে এছাড়া আর কী হবে?”

Advt

Related articles

সরকারি কর্মীদের জন্য সুখবর, ২০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা বাজেটে

রাজ্যের পালাবদলের পর বিধানসভায় ২০২৬-২৭ অর্থ বর্ষের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ শুরু হতেই সরকারি কর্মীদের জন্য সুখবর। ২০...

পরিবেশবান্ধব ফাইল নিয়ে বিধানসভায় স্বপন, অধিবেশন শুরুর আগে পুজো করলেন শুভেন্দু

আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। তারপরই রাজ্য বিধানসভায় পেশ হতে চলেছে ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম বাজেট (West Bengal Budget)।...

বিহার থেকে বাংলায় সক্রিয় নিম্নচাপ, দক্ষিণে হলুদ – উত্তরে কমলা সর্তকতা 

বর্ষার মরসুম (Monsoon) বাংলা জুড়ে। সপ্তাহের প্রথম ব্যস্ততম দিনে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই দফায় দফায় ভারী থেকে অতি...

স্বচ্ছতা অভিযানে সকাল সকাল গড়িয়াহাট বাজার পরিদর্শনে পুরমন্ত্রী অগ্নিমিত্রা 

সোমবার সকাল সকাল গড়িয়াহাট বাজার (Gariahat Market) পরিদর্শনে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। স্বচ্ছতা অভিযানে...