Wednesday, June 24, 2026

ফের বর্ণবিদ্বেষের অভিযোগে উত্তাল আমেরিকা, পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ যুবকের মৃত্যু

Date:

Share post:

ফের আমেরিকায় ফিরল জর্জ ফ্লয়েডের স্মৃতি। আবার বর্ণবিদ্বেষের অভিযোগে উত্তাল হল আমেরিকার মিনিয়াপোলিস। পুলিশের হাতে ফের মৃত্যু হল এক কৃষ্ণাঙ্গ যুবকের। হাজার হাজার মানুষ বর্ণবিদ্বেষের বিরুদ্ধে পথে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন।

সূত্রের খবর, রবিবার ডান্ট রাইট নামে এক যুবকের মৃত্যু হয়েছে পুলিশের গুলিতে। যার প্রতিবাদে হাজার হাজার মানুষ ব্রুকলিন সেন্টারের থানার সামনে রবিবার রাত থেকে বিক্ষোভ দেখাচ্ছেন। তা এখনও চলছে বলে খবর। পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর হয়ে উঠতে থাকে যে তা নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ছুড়তে হয় পুলিশকে। ডান্টের মা কেটি রাইট বলছেন, রবিবার সন্ধের দিকে তাঁর ছেলে ফোন করে বলে, পুলিশ তাকে আটক করেছে। পাশ থেকে শোনা যাচ্ছিল এক পুলিশ অফিসার তাকে ফোনটা রাখতে বলছিলেন। পরে ফোনটা কেটে যায়। তারপরেই ডান্টের বান্ধবী ফোন করে কেটিকে জানান, পুলিশ ডান্টেকে গুলি করেছে।

আরও পড়ুন-কোরানের স্তবক বাদের আর্জি জানানোয় ৫০ হাজার টাকা জরিমানার নির্দেশ সুপ্রিম কোর্টের

ব্রুকলিন সেন্টার পুলিশ ডিপার্টমেন্টের তরফে দাবি করা হয়, ট্রাফিক আইন ভাঙার জন্য এক যুবককে গাড়ি থেকে বার করে আনা হয়। যুবকের পরিচয় জানার পর পুলিশ আধিকারিকরা দেখেন তাঁর নামে আগে থেকেই সমন রয়েছে। ওই যুবক ফের গাড়িতে ঢুকে গেলে পুলিশ গুলি চালায়। গুলিতে ওই যুবকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন বান্ধবীও।

Advt

Related articles

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...