Wednesday, June 24, 2026

কোরানের স্তবক বাদের আর্জি জানানোয় ৫০ হাজার টাকা জরিমানার নির্দেশ সুপ্রিম কোর্টের

Date:

Share post:

শীর্ষ আদালতে পেশ করা হলফনামায় বলা হয়েছিলো কোরানের (Quran) ২৬টি স্তবক বাদ দেওয়া হোক৷ নাস্তিকদের উপর আক্রমণের জন্য নিজেদের স্বার্থে ওই স্তবকগুলি ব্যবহার করে ইসলামিক জঙ্গি সংগঠনগুলি। এই হলফনামা পেশ করে সুপ্রিম কোর্টে (Supreme Court) মামলা করেছিলেন উত্তর প্রদেশ শিয়া ওয়াকফ বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান সৈয়দ ওয়াসিম রিজভি (Syed Waseem Rizvi)৷

আর সুপ্রিম কোর্টে সেই মামলার শুনানির শুরুতেই সোমবার বিচারপতি রোহিংটন এফ নরিম্যানের নেতৃত্বাধীন তিন সদস্যের ডিভিশন বেঞ্চ রিজভিকেই ৫০ হাজার টাকা জরিমানা ধার্য করল সুপ্রিম কোর্ট।

এদিন বিচারপতি রোহিংটন এফ নরিম্যান,মবিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি হৃষিকেশ রায় বলেছেন, “এই আর্জি একেবারেই যুক্তিহীন।”

রিজভির হলফনামায় বলা হয়েছিল, পবিত্র কোরানের ২৬টি স্তবক বা সুরা দেশের আইনকে লঙ্ঘন করছে। চরমপন্থী ও সন্ত্রাসবাদীদেরই মদত দিচ্ছে এই স্তবক বা সুরাগুলি। স্তবকগুলি দেশের সার্বভৌমত্ব, ঐক্য’র প্রতি বিপজ্জনক বলে অভিযোগ করেন রিজভি। আবেদধকারীর দাবি ছিলো, এই ২৬টি স্তবককে অসাংবিধানিক এবং অকার্যকরী হিসেবে ঘোষণা করা হোক৷ তাঁর এই আর্জির বিষয়বস্তু খতিয়ে দেখার জন্য একটি বিশেষজ্ঞ ধর্মীয় কমিটির গঠনের দাবিও করেছিলেন রিজভি। এখানেই শেষ নয়, তাঁর এই আর্জির ভিত্তিতে উপযুক্ত আইন প্রণয়ন করার জন্য কেন্দ্রকে নির্দেশ দেওয়ারও আর্জিও জানিয়েছিলেন রিজভি।

শীর্ষ আদালত রিজভির এই আর্জি শুধুই যে পত্রপাঠ খারিজ করেছে তা নয়, একই সঙ্গে এ ধরনের যুক্তিহীন মামলা দাখিল করে আদালতের সময় নষ্ট করার শাস্তি হিসেবে রিজভিকে ৫০হাজার টাকা জরিমানার শাস্তিও দিয়েছে৷
প্রসঙ্গত, এপ্রিল মাসের শুরুতে একই আর্জি জানিয়ে জাতীয় সংখ্যালঘু কমিশনের ভর্ৎসনার মুখেও পড়েছিলেন রিজভি।কমিশন রীতিমতো নোটিশ জারি করে কড়া ভাষায় রিজভিকে বলেছিলো, “কোরান নিয়ে যে মন্তব্য করেছেন, তা এখনই প্রত্যাহার করতে হবে। নির্দেশ না মানলে পূর্ণাঙ্গ শুনানি করে বিচার হবে। রিজভির বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার জন্য নির্দিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশও দেবে কমিশন। সংখ্যালঘু কমিশন সেদিন বলেছিলো, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে ষড়যন্ত্র করা হচ্ছে। সেই কুমতলবেই এ ধরনের আর্জি জানিয়েছে রিজভি। ওই রিজভি এবার শাস্তির মুখে পড়েছেন সুপ্রিম কোর্টে ৷

Advt

Related articles

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...