Wednesday, June 24, 2026

অসমে ভোট গণনা প্রক্রিয়ার ভিডিও রেকর্ডের দাবি

Date:

Share post:

শাসকদলকে ভরসা নেই। ভোটগণনাতেও কারচুপি হতে পারে এই আশঙ্কা করেই এবার গণনা প্রক্রিয়া ভিডিও করার দাবিতে সরব হলো অসমের(Assam) কংগ্রেস(Congress) নেতৃত্বাধীন মহাজোটের অন্যতম শরিক আঞ্চলিক গণমোর্চা (এজিএম)।

আরও পড়ুন:করোনা সংক্রমণের জের , সিবিএসই পরীক্ষা বাতিলের আবেদন প্রিয়াঙ্কা গান্ধীর

জানা গিয়েছে, রবিবার এজিএম-এর(AGM) সভাপতি রাজ্যসভার সদস্য অজিত কুমার ভূঁইয়া নির্বাচন কমিশনকে চিঠি দেন। এই চিঠিতে তিনি আশঙ্কা করেন ভোট গণনা প্রক্রিয়ায় রাজ্যের আমলাদের উপর কমিশনকে নির্ভর করতে হবে। এদিকে সরকারি কর্মীদের একাংশ বিজেপিকে(BJP) সাহায্য করতে ভোট গণনায় গরমিল করতে পারে। গণতন্ত্রের এই মহাযজ্ঞে ওই সমস্ত ভোট কর্মীদের বিজেপির হয়ে কাজ করার সম্ভাবনা একেবারেই অমূলক নয়। তাই ভোট গণনা প্রক্রিয়া সুষ্ঠু ও স্বচ্ছতার সঙ্গে করতে গণনার সময় ভিডিওগ্রাফি করার আবেদন জানানো হয়েছে কমিশনের কাছে। একই সঙ্গে এটাও জানানো হয়েছে এই প্রক্রিয়ার মাধ্যমে ভোট গণনা করা হলে কোন তরফেই অভিযোগ জানানোর মতো সুযোগ থাকবেনা।

Advt

Related articles

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...