Saturday, June 20, 2026

আচমকা আগুন বাগুইআটি ফ্লাইওভারের নীচে, গাড়ি থামিয়ে তদারকি মমতার

Date:

Share post:

জঞ্জালে আগুন লেগে বিপত্তি। বাগুইআটির (Baguiati) ফ্লাইওভারের (Flyover) নীচে হঠাৎই অগ্নিকাণ্ড। সোমবার, বিকেলে বাগুইআটির ফ্লাইওভারের তলায় জমে থাকা আবর্জনার (Garbage) স্তূপে আগুন লাগে। জঞ্জালের স্তূপের পাশেই রাখা ছিল বেশ কয়েকটি পরিত্যক্ত গাড়ি ও বাস। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, জঞ্জাল থেকে আগুন ছড়িয়ে পড়ে ওই গাড়ি ও বাসগুলিতে। মুহূর্তে এলাকায় আতঙ্ক ছড়ায়। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন।

দমদমের সভা সেরে সেই সময় ফিরছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। ফ্লাইওভারের উপর থেকে নীচে ধোঁয়ার কুণ্ডলী দেখতে পান তিনি। তৎক্ষণাৎ সেখানে কনভয় থামান। গাড়ি থেকে নেমে হুইলচেয়ারে বসেই বিষয়টি তদারকি করেন। সেখান থেকেই ফোন করেন দমকল মন্ত্রী সুজিত বসুকে (Sujit Basu)। ঘটনাস্থলে পৌঁছান সুজিত বসুও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পরে ঘটনাস্থল ছাড়েন মমতা।

দমকল সূত্রে খবর, তিনটি ইঞ্জিনের চেষ্টাতেই আগুন নিয়ন্ত্রণে এসেছে। কোথাও কোনও পকেটে ফায়ার আছে কি না- তা দেখছে দমকল। তবে কীভাবে আগুন লাগল সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।

Advt

Related articles

খুন নাকি অন্য রহস্য? ২৩ দিন পর বকখালির বালির নীচে মিলল মহিলার দেহ

প্রায় ২৩ দিন নিখোঁজ। পরিবারের উদ্বেগ, থানায় নিখোঁজ ডায়েরি এবং পুলিশের তদন্ত সব রহস্যের (Mysterious Death) শেষ হল বকখালির...

দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

চলতি বিশ্বকাপের (2026 World Cup) দ্রুততম গোল (৬৪ সেকেন্ড) করে তুরস্কের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দশ জনের প্যারাগুয়ে।...

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...

রীতি মেনে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা কুণালের: গ্রহণ করবে সরকারপক্ষ?

প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ দিয়ে অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হয়।...