Friday, April 3, 2026

রাজ্যে শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে কমিশনের নির্দেশ মানলেন নেত্রী, পিছিয়ে দিলেন সভা

Date:

Share post:

বঙ্গে ভোট শুরু হতেই বিভিন্ন অছিলায় তৃণমূলের উপর বিধিনিষেধ চাপিয়ে দিয়েছে কমিশন। কিন্তু রাজ্যে শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে নির্বাচন কমিশনের সকল দাবি মেনে নিয়েছে তৃণমূল নেতৃত্ব। আজ, সোমবার কমিশনের দাবি মেনেই বারাসতের সভা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল জোড়াফুল শিবির। এই প্রসঙ্গে বারাসত পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান অশনি মুখোপাধ্যায় জানিয়েছেন, ‘‘নেত্রীর সভা সোমবার ১২ এপ্রিলের বদলে ১৩ এপ্রিল মঙ্গলবার সকাল ১১টায় হবে।’’ যদিও বাকি কর্মসূচি একই থাকছে মমতার। সোমবার তিনি আরও তিনটি সভা করবেন রানাঘাট, বসিরহাট ও দমদমে।

সোমবার একইদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা করার কথা ছিল। মোদির সভাস্থলের ঢিল ছোড়া দূরত্বেই ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা। কিন্তু নির্বাচন কমিশন আগেই নির্দেশ দিয়েছিল, তৃণমূল নেত্রীর সভার জন্য বিকল্প দিন খুঁজে নিতে। তাই কমিশনের দাবি মেনেই বারাসতের সভার রদবদলের সিদ্ধান্ত নিয়েছে ঘাসফুল শিবির।
কমিশনের কোনও নির্দেশই লঙ্ঘন করতে চান না তৃণমূল নেত্রী । রাজ্যে শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে একাধিকবার গড়রাজি হলেও কমিশনের নির্দেশ মেনে নিয়েছেন নেত্রী। চতুর্থ দফার দিন কেন্দ্রীয় বাহিনীর বুলেটে চারটি তাজা প্রাণ গেছে। খবর পেতেই নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে সেখানে ছুটে গিয়েছেন মমতা। কিন্তু সেখানেও তাঁকে যেতে বাঁধা দিয়েছে সেই নির্বাচন কমিশনই। এমনকি ভোট প্রচারের সময়ও কমিয়ে দিয়েছে।

Advt

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...