Monday, February 23, 2026

শীতলকুচির ঘটনা পূর্বপরিকল্পিত, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালিয়েছে বাহিনী: অভিষেক

Date:

Share post:

শনিবার চতুর্থ দফা ভোট গ্রহণের দিন কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মারা গিয়েছেন চারজন। কোচবিহারের (Coochbehar) শীতলকুচির সেই ঘটনা নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি। ঘটনার তীব্র নিন্দা করেছেন তৃণমূল (Tmc) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Benarjee)। একই সঙ্গে তাঁর অভিযোগ, শীতলকুচির ঘটনা বিজেপির (Bjp) পূর্বপরিকল্পিত। ভোটের লাইনে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালিয়েছিল বাহিনী।

সোমবার উত্তরবঙ্গের তিনটি বিধানসভা- ময়নাগুড়ি, মাল এবং ফাঁসিদেওয়ায় জনসভা করেন তৃণমূল সাংসদ। সেখানে তিনি জানান, “মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ২৫০-র বেশি আসন নিয়ে তৃতীয়বারের জন্য রাজ্যে মুখ্যমন্ত্রী হবেন।” শীতলকুচির গুলি চালানোর ঘটনা নিয়ে বিজেপিকে চড়া সুরে আক্রমণ করেন তিনি। বলেন, “শীতলকুচির ঘটনা পূর্বপরিকল্পিত”। এই বিষয়ে বিজেপি নেতা সায়ন্তন বসুর (Sayantan Basu) 6 মাস আগের করা একটি মন্তব্যের অডিও রেকর্ডিং শোনান অভিষেক। সেখানে সায়ন্তন বলেন, “সিআরপিএফ-কে বলব গুলি যেন বুক লক্ষ্য করে যায়”। ঘটনার পর বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, “বেশি বাড়াবাড়ি করলে জায়গায় জায়গায় শীতলকুচি হবে”। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা (Rahul Sinha) বলেন, “৪জন কেন ৮ জনের কেন গুলি লাগল না? অভিষেক প্রশ্ন তোলেন, “এঁদের আপনারা ভোট দেবেন?” তাঁর মতে, ভোটের লাইনে দাঁড়ানো নিরীহ মানুষদের পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে থেকে গুলি করেছে বাহিনী।

আরও পড়ুন-শীতলকুচির ঘটনা পরিকল্পিত, কারা প্ল্যান করেছিল তদন্ত করে দেখব: মমতা

শীতলকুচির বুলেটের জবাব ব্যালটে দেওয়ার আহ্বান জানান তৃণমূল সাংসদ। “২ মে ইভিএম খুললে বিজেপি যেন চোখে সর্ষে ফুল দেখে।”

তৃণমূল সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরে অভিষেক বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সব মানুষের জন্য স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, কন্যাশ্রী, যুবশ্রীসহ বিভিন্ন প্রকল্প নিয়ে এসেছেন”। তৃতীয়বার ক্ষমতায় এসে দুয়ারে রেশন, ১০ লক্ষ টাকার স্টুডেন্টস ক্রেডিট কার্ড, ন্যূনতম মাসিক আয় প্রকল্প চালু করবেন মমতা।

Advt

spot_img

Related articles

পোর্টাল বন্ধ, কীভাবে নথি আপলোড: কমিশনকে প্রশ্ন বিচারকদের

সোমবার থেকেই লজিকাল ডিসক্রিপেন্সিতে আটকে থাকা ভোটাদের নথি যাচাইয়ের কাজ শুরু করবেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিচারক ও বিচারবিভাগীয় আধিকারিকরা।...

পিজির মুকুটে নয়া পালক! স্বাস্থ্যসাথীর হাত ধরে রাজ্যে প্রথম ‘সিউচারলেস হার্ট ভালভ’ প্রতিস্থাপন

রাজ্যের মুকুটে নতুন পালক। খাস কলকাতার এসএসকেএম হাসপাতালে সফলভাবে সম্পন্ন হলো রাজ্যের প্রথম সরকারি ‘সিউচারলেস হার্ট ভালভ’ বা...

চূড়ান্ত ব্যর্থ ব্যাটিং, সুপার আটের প্রথম ম্যাচে হেরে চাপে ভারত

  টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World cup) সুপার এইটের প্রথম ম্যাচেই ধাক্কা ভারতের দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭৬ রানে হার টিম...

নিজে হাতে খুন করেও অনুশোচনা নেই ব্রিজভূষণের! ধর্ষক-খুনিদের আশ্রয়দাতা মোদিকে প্রশ্ন তৃণমূলের

একসময় দেশের মুখ উজ্জ্বল করা মহিলা ক্রীড়াবিদরা ধর্ষক বলে আঙুল তুলেছিলেন তার দিকে। তারপরেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে...