Wednesday, June 24, 2026

‘শীতলকুচির মতো ঘটনা আমরা চাই না’, প্রবল চাপে সুর বদল দিলীপ ঘোষের

Date:

Share post:

রাজ্যজুড়ে প্রবল সমালোচনা আর ধিক্কারের ঠেলায় শীতলকুচি নিয়ে সুর বদলে ফেললেন বিজেপি’র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷

২৪ ঘণ্টা পার হওয়ার আগেই উল্টো কথা বিজেপির (BJP) রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) মুখে৷

সোমবার ফরাক্কার সভামঞ্চে দাঁড়িয়ে দিলীপ ঘোষ বললেন, “শীতলকুচির (Sitalkuchi) মতো ঘটনা ফের হোক, এটা আমরা চাই না।” বিজেপির রাজ্য সভাপতি পাশাপাশি বলেন, “বিজেপি সরকারে এলে আর কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ভোট করাতে হবে না। রাজ্য পুলিশকে দিয়েই ভোট হবে।”

এই দিলীপ ঘোষই রাজ্যে শোরগোল ফেলে বলেছিলেন, “জায়গায় জায়গায় শীতলকুচি হবে”৷ আর এদিন ফরাক্কার সভায় তিনি বলেন, “আমরা বসিরহাট, বাদুড়িয়া, আসানসোল, রানিগঞ্জ, ধূলাগড়ের মতো দাঙ্গা চাই না। আমরা শীতলকুচির মতো ঘটনা হোক , এটাও চাই না।”

আরও পড়ুন-শীতলকুচির ঘটনা পূর্বপরিকল্পিত, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালিয়েছে বাহিনী: অভিষেক

প্রসঙ্গত, রবিবার বরানগরে দলীয় প্রার্থী পার্নো মিত্রের হয়ে প্রচারে গিয়ে দিলীপ ঘোষ শীতলকুচির ঘটনা নিয়ে বলেছিলেন, “বাংলায় আর দুষ্টু ছেলে থাকবে না। যারা ভেবেছিল কেন্দ্রীয়বাহিনীর বন্দুকটা শুধু দেখানোর জন্যই, কাল তারা বুঝে গেছে ওর ভিতরে থাকা গুলির কী জোর!” তিনি আরও বলেছিলেন, “সকাল সকাল ভোট দিতে যাবেন। কেউ যদি বাধা দেয় শুনবেন না। মাথায় রাখবেন কেউ বাড়বাড়ি করলে জায়গায় জায়গায় শীতলকুচি হবে।”

দিলীপ ঘোষের এই মন্তব্য ঘিরে রাজ্যজুড়ে তুমুল সমালোচনা শুরু হয়। সোমবার সেই মন্তব্য থেকেই ঘুরে গেলেন বঙ্গ-বিজেপির সভাপতি ৷

Advt

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...