Saturday, April 4, 2026

ফল ঘোষণা হতেই হিংসায় উত্তপ্ত ত্রিপুরা, দলীয় সরকারের বিরুদ্ধেই সরব বিজেপি

Date:

Share post:

ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনের ফল ঘোষণা হতেই হিংসা ছড়ালো ত্রিপুরায় । গতকালই এই নির্বাচনের ফল ঘোষণা হয়েছে । জানা গিয়েছে, ফল ঘোষণা হতেই বিজেপি সমর্থকদের ওপর এবং তাদের দলীয় অফিস গুলিতে দেদার ভাঙচুর চালানো হচ্ছে । পরিস্থিতি এতটাই সঙ্গীন যে ওই এলাকাগুলিতে ৪৮ ঘণ্টার জন্য ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক কল্যাণী রায় অভিযোগ করে ছেন, তিপ্রা মথার সঙ্গে সিপিএম-এর গণমুক্তি পরিষদের সমর্থকেরা এই সব হামলার ঘটনায় জড়িত রয়েছে।
একদিকে করোনার দ্বিতীয় ঢেউরে যেভাবে সংক্রমণ বাড়ছে তাতে নাজেহাল ত্রিপুরা প্রশাসন । এই পরিস্থিতিতে বিজয় মিছিল বাতিল করেছেন তিপ্রা মথার চেয়ারম্যান প্রদ্যোত কিশোর। বিজেপির অভিযোগ খারিজ করে তিনি ঘোষণা করেছেন, আমাদের দলের কোনও কর্মী হামলায় জড়িত নন। তিপ্রা মথার কেউ যদি কোনও রকম আক্রমণ বা চাঁদা তোলার ঘটনায় জড়ান, তা হলে তাঁকে দল থেকে বার করে দেওয়া হবে।
রাজ্য কংগ্রেসের সহসভাপতি তাপস দে-র বক্তব্য , দলের কর্মীদের মনোবল ধরে রাখতেই বিজেপি সরকারি কর্মী ও আধিকারিকদের দিকে আঙুল তুলছে।

বিজেপির নেতৃত্ব যে ভাবে পুলিশ প্রধানের দ্বারস্থ হয়েছেন, সেটা নিজেদের দলের সরকারের উপরেই তাঁদের অনাস্থার প্রকাশ।

গণমুক্তি পরিষদের সভাপতি জিতেন্দ্র চৌধুরী বলেছেন, “বিজেপি তাদের জনবিচ্ছিন্ন নীতির কারণে হেরে গিয়ে এখন সবেতেই সিপিএমের এবং গণমুক্তি পরিষদের ভূত দেখতে পাচ্ছে। বিজেপি এখন বলছে বিরোধীদের হয়ে কাজ করছেন প্রশাসনের কর্মীরা।

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...