Wednesday, June 24, 2026

বাকি চার দফায় আরও ১৬টি শীতলকুচি কাণ্ড হবে! বিস্ফোরক মন্তব্য সায়ন্তনের

Date:

Share post:

শীতলকুচি (Shitalkuchi) কাণ্ডে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। তার মাঝেই শীতলকুচি নিয়ে ফের বিতর্কিত ও উস্কানিমূলক মন্তব্য বিজেপি (BJP) নেতা সায়ন্তন বসুর (Sayantan Basu)। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, “শীতলকুচির মতো ঘটনা বাকি চার দফায় আরও ঘটবে। প্রয়োজনে আরও ১৬ বার ঘটবে। ভোট লুঠে এসেছিলেন, তাই গুলি চালিয়েছে কেন্দ্রীয় বাহিনী (Central Force)।” তাঁর এই মন্তব্যে রাজ্য রাজনীতি তোলপাড়।

এর আগে শীতলকুচির মৃতদের “দুষ্টু ছেলে’’ আখ্যা দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। যা নিয়েও শুরু হয়েছে জোর বিতর্ক। এর মধ্যে সায়ন্তনের কটাক্ষ, ভোট লুঠ করতে এলে শীতলকুচির মতো ঘটনার আবারও হবে বাকি চার দফা ভোটে। লুঠ করতে গিয়েই গুলি খেয়েছে মৃতরা। এমন মন্তব্য চাঞ্চল্য বাড়িয়েছে।

সায়ন্তন আরও বলেন, “রাজ্যের এসপি, ডিআইজি কেন্দ্র থেকে আসেননি। রাজ্য সরকার-ই তাঁদের নিয়োগ করেছিল। সেই অফিসাররাই বলেছেন, শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীকে আক্রমণ করার চেষ্টা হয়। বুথ দখল করার চেষ্টা করা হয়। ইভিএম লুটের ব্যবস্থা করা হয়। তাই আত্মরক্ষার্থে কেন্দ্রীয় বাহিনী গুলি চালায়।”

তবে এই প্রথম নয়, এর আগে ২০১৯ লোকসভা ভোটের আগেও এমনই উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ উঠেছিল সায়ন্তনের বিরুদ্ধে। সেবার বসিরহাটের একটি সভা থেকে বিজেপি নেতা মন্তব্য করে বলেছিলেন, কেউ বেশি বাড়াবাড়ি করলে কেন্দ্রীয় বাহিনীকে পা নয়, সোজা বুক আর মাথা লক্ষ্য করে গুলি চালাতে বলবেন তিনি।

এদিকে সায়ন্তনের এই উস্কানিমূলক মন্তব্যের তীব্র সমালোচনা করেছে তৃণমূল-সহ বিরোধী রাজনৈতিক দলগুলি। তৃণমূলের বক্তব্য, বিজেপির কালচার হল খুনের রাজনীতি করা। সমবেদনা যেতে নিজেদের কর্মীদেরও খুন করতে পারে তারা। আসলে বুঝে গেছে তারা হারছে, তাই এই ধরনের খুনের রাজনীতি শুরু করেছে।

Advt

 

Related articles

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...