Sunday, April 5, 2026

বাড়ছে করোনা! পরিযায়ীদের ভিড় সামাল দিতে ১০৬টি স্পেশাল ট্রেন চালাবে রেল

Date:

Share post:

দেশে ফের হু হু করে বাড়ছে করোনা আক্রন্তের সংখ্যা। প্রতিদিন নতুন রেকর্ড গড়ছে করোনা। তাহলে কি ফের লকডাউন? ফের বন্ধ হতে চলেছে ট্রেন পরিষেবা? এই প্রশ্নগুলিই ঘুরছে সাধারণ মানুষের মনে। করোনায় সবচেয়ে বিধ্বস্ত অবস্থা মহারাষ্ট্রে। মহারাষ্ট্রে লকডাউন এখন শুধু সময়ের অপেক্ষা। শহর ছাড়ছেন পরিযায়ী শ্রমিকরাও। এই অবস্থায় মানুষের মধ্যে আতঙ্ক যাতে না বাড়ে তার জন্য ১০৬টি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল মধ্য রেলওয়ে। মহারাষ্ট্রের মুম্বই, পুণে ও সোলাপুর থেকে উত্তর ভারতের বিভিন্ন শহরে এই স্পেশাল ট্রেনগুলি চালানো হবে। পরবর্তীকালে ট্রেনের সংখ্যা আরও বাড়ানো হবে বলেো জানানো হয়েছে।

পূর্ব মধ্য রেলের তরফেও চালানো হচ্ছে স্পেশাল ট্রেন। বিহারের পরিয়ায়ী শ্রমিকদের ফেরাতে আগে থেকেই এই বিশেষ ব্যবস্থা করছে রেল। মহারাষ্ট্রে পাকাপাকিভাবে লকডাউন পরিস্থিতি হলে অতিরিক্ত ট্রেন চালানো হবে বলেও জানানো হয়েছে। ইতিমধ্যেই রাজ্যের একাধিক স্টেশনে ভিড় বাড়তে শুরু করেছে পরিযায়ী শ্রমিকদের। অবস্থা বেগতিক বুঝে আগেই বাড়ি ফিরতে চাইছে তারা।

আরও পড়ুন- চিকিৎসা হল না গুজরাটের হাসপাতালে, কৃতী বাঙালি অধ্যাপিকার মৃত্যু করোনায়

Advt

 

Related articles

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...