Friday, April 3, 2026

মোদি রাজ্যে করোনা পরিস্থিতি ভয়াবহ, হাসপাতালে বিনা চিকিৎসায় মৃত্যু বাঙালি অধ্যাপিকার

Date:

Share post:

খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাতে কার্যত বিনা চিকিৎসায় মৃত্যু হল এক বাঙালি অধ্যাপিকার। মৃতের নাম ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়। গুজরাত সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের স্নায়ু বিভাগের ডিন ছিলেন তিনি। বিশ্বের অন্যান্য কয়েকটি সেরা প্রতিষ্ঠানেও তিনি পড়াতেন। অধ্যাপিকার পরিবারের অভিযোগ, অসুস্থ হয়ে পড়া ইন্দ্রাণীকে একের পর এক হাসপাতাল ফিরিয়ে দেয়। হাসপাতালের গাফিলতিতেই কার্যত বিনাচিকিৎসায় মৃত্যু হয়েছে ইন্দ্রাণী দেবীর।
মৃত অধ্যাপিকার পরিবারের অভিযোগ, কার্যত হাসপাতালগুলির কর্তব্যে অবহেলার কারণেই ইন্দ্রাণীর মৃত্যু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ যদি সময়মতো ইন্দ্রাণীকে অক্সিজেন দিত তবে এভাবে তাঁকে অকালে চলে যেতে হত না।
এই ঘটনায় একটা বিষয় স্পষ্ট যে যতই ধামাচাপা দেওয়ার চেষ্টা হোক না কেন,
করোনায় (Coronavirus) বিপর্যস্ত গুজরাত। রাজ্য সরকারের শত প্রচেষ্টা সত্ত্বেও সত্য চেপে রাখা যাচ্ছে না মোদির নিজের রাজ্যে। গুজরাতে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা যেভাবে বাড়ছে, তাতে শ্মশানগুলিতে আর জায়গা মিলছে না। এই পরিস্থিতিতে আরও মর্মান্তিক ঘটনা গুজরাতে (Gujarat)। পুরসভার নিয়ম অনুযায়ী, অ্যাম্বুল্যান্সে না আসার কারণে এক রোগীকে ফিরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে কোভিড হাসপাতালের বিরুদ্ধে। আর সেই কারণেই অক্সিজেনের অভাবে প্রবল শ্বাসকষ্টে মৃত্যু হয় তাঁর। ঘটনাচক্রে মৃতা একজন বাঙালি অধ্যাপিকা (Bengali Professor Died in Gujarat)।

Advt

Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...