Wednesday, June 24, 2026

শীতলকুচির জোরপাটকি এলাকায় উদ্ধার ব্যাগ ভর্তি বোমা, চাঞ্চল্য ছড়ালো এলাকায়

Date:

Share post:

ভোট চতুর্থীতে ৫ মৃত্যুকে কেন্দ্র করে ইতিমধ্যেই বঙ্গ রাজনীতিতে(Bengal politics) সাড়া ফেলে দিয়েছেন শীতলকুচি(Shital Kuchi)। এবার কোচবিহারের এই এলাকাতেই ব্যাগভর্তি বোমা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো শীতলকুচির জোরপাটকি এলাকায়। মঙ্গলবার এই এলাকায় একটি ব্যাগ ভর্তি বোমা(Bomb) পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা(local people)।

আরও পড়ুন:মঙ্গলবার থেকেই দেশ জুড়ে লকডাউন, ঢাকার হাসপাতালে আইসিইউ বেডের হাহাকার

জানা গিয়েছে, মঙ্গলবার শীতলকুচি জোরপাটকিতে দাবীদাওয়াহীন একটি ব্যাগ পড়ে থাকতে দেখে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। এরপর পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা। সেইমতো মাথাভাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে এসে উদ্ধার করে ব্যাগটি। দেখা যায় ব্যাগটির মধ্যে সাতটি বোমা রয়েছে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। উল্লেখ্য, গত ১০ জুলাই চতুর্থ দফা নির্বাচনের দিন সকালে শীতলকুচিতে সিআইএসএফ-এর গুলিতে মৃত্যু হয় চারজনের পাশাপাশি রাজনৈতিক হিংসা আরো একজনের মৃত্যু হয়। নির্বাচনের দিন এই ৫ মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে বঙ্গ রাজনীতি। পরিস্থিতির গুরুত্ব বুঝে ৭২ ঘণ্টার জন্য কোন রাজনীতিবিদ কে ওই এলাকায় প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। এবার সেই এলাকা থেকেই বোমা উদ্ধারের ঘটনা স্বাভাবিকভাবে নিরাপত্তা নিয়ে তুলে দিচ্ছেন প্রশ্ন।

Advt

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...